চার ফরোয়ার্ড নিয়েও গোল করতে পারলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের ‌‌‌বিপক্ষে হোম ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও আক্রমণভাগের ব্যর্থতায় জয় পেল না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের দলটিকে।

হোম ম্যাচে এগিয়ে থাকতে না পারায় অ্যাওয়ে ম্যাচে বড় পরীক্ষাই দিতে হবে টম সেইন্টফিটের শিষ্যদের। এদিন বেলজিয়ান এই কোচ গোল পেতে এত মরিয়া ছিলেন যে শেষ পর্যন্ত মাঠে নামিয়ে দেন চারজন ফরোয়ার্ড। তপু, জীবন, জুয়েল রানা ও রনি এই চার ফরোয়ার্ডকে মাঠে নামিয়েও গোল মিসের মহড়ায় লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। চার ফরোয়ার্ড নিয়েও গোল করতে পারলো না বাংলাদেশ

প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে প্রথম খেলতে নামা ফরোয়ার্ড মো. আবদুল্লাহ, মিডফিল্ডার জাফর ইকবাল ও ফরোয়ার্ড সোহেল রানাকে নিয়ে আক্রমণাত্মক মেজাজেই শুরু করে বাংলাদেশ। যেখানে প্রথমার্ধের শেষ পর্যন্ত আধিপত্য ছিল বাংলাদেশেরই, তবে দুই ফরোয়ার্ড শাখাওয়াত রনি ও সোহেল রানা ব্যর্থ হন তাদের দায়িত্ব পালনে। ভালো খেলে ভুটানের মূল অস্ত্র চেমচো গেইলস্টেনকে কড়া পাহারায় রাখেন মামুন মিয়া, তপু বর্মন, রায়হান হাসানরা। একটি হাফ চান্সের শট ছাড়া তেমন কিছুই করতে পারেননি তিনি।

১৬ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। ডানপ্রান্ত দিয়ে নিজের গতিকে কাজে লাগিয়ে ভুটান বক্সে ঢুকে পড়েছিলেন রুবেল মিয়া। করেন নিচু একটি ক্রস, ছোট বক্সের ওপরে দাঁড়িয়ে ছিলেন রনি। বল পায়ে লাগাতে পারলেই গোল কিন্তু তিনি মিস করেন বলের লাইন।

তবে এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছিল ভুটান। মিডফিল্ডার বিরিন বাসনেত একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে নেন একটি মাটি কামড়ানো শট। তবে বল সোজা ঠাঁই নেয় আশরাফুল ইসলাম রানার গ্লাভসে।

বাংলাদেশ তাদের আক্রমণাত্মক ধারা অব্যাহত রাখে। যেখানে ২২ মিনিটে রুবেল মিয়ার ক্রসে হেড করেছিলেন শাখাওয়াত রনি। কিন্তু গোল লাইনের ওপর থেকে পা দিয়ে বল ফিরিয়ে দেন হরি। ৪১ মিনিটে আবারও দলকে হতাশায় ডোবান রনি। এবার গোলমুখে জটলা খেকে তিনি বল সোজা মারেন ভুটান গোলরক্ষক হরি গুরুঙের হাতে।

দ্বিতীয়ার্ধে এনামুল হক শরিফের বদলি হিসেবে মাঠে নেমে জুয়েল রানা আতঙ্ক সৃষ্টি করেন ভুটানি রক্ষণভাগে। ডানপ্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে তিনি দিশেহারা করেন ভুটানি ডিফেন্সকে। তবে বারবার বল গিয়ে ঠাঁই নেয় হরি গুরুঙের হাতে। চার ফরোয়ার্ড নিয়েও গোল করতে পারলো না বাংলাদেশ

ফরোয়ার্ড সোহেল রানার পরিবের্তে ৬৩ মিনিটে মাঠে নামেন মেহেদি হাসান তপু। বাংলাদেশ খুঁজতে খাকে একজন গোল স্কোরারকে। ৬৬ মিনিটে বাংলাদেশ বক্সের বাম প্রান্তে ফ্রি-কি পেয়েছিল ভুটান। সাধারণত এ সব স্থান থেকে নেওয়া ফ্রি-কিক বিপদ ডেকে আনে বাংলাদেশের। তবে এ যাত্রায় শেরিং ওয়ার্দি বল মারেন সাইড পোস্টের বাইরে।

বাংলাদেশ এক পর্যায়ে মাঠে রাখে চারজন ফরোয়ার্ড, তপু, জীবন, জুয়েল রানা, রনি, এ চার ফরোয়ার্ডকে মাঠে নামিয়ে গোল খুঁজেন কোচ টম সেইন্টফিট, কিন্ত লক্ষ্য অর্জিত হয়নি। এর মধ্যে ৮০ মিনিটে চেমচোকে ম্যাচের সেরা ট্যাকল করে দলকে বাঁচান ডিফেন্ডার তপু বর্মণ। 

খেলার একেবারে শেষ মুহূর্তে দুটি সহজ সুযোগ নষ্ট করেন জীবন ও তপু। তাদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের