শুরু হলো অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের নতুন যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩১

অনূর্ধ্ব-১৬ দলকে চেক তুলে দিচ্ছেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  অনুষ্ঠানটি সংবর্ধনার হলেও এটি ছিল অনূর্ধ্ব-১৬ দলের নতুন যাত্রার সূচনা।  নতুন যাত্রা বলার কারণ আজ সোমবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক পুরস্কার নিয়ে এগিয়ে আসে দলের ২৩ খেলোয়াড়, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য। এরা হলো- জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস, ক্যাল্ডওয়েল ডেভেলপার্স ও এসএস সলিউশনস। এদের মধ্যে জেমকন গ্রুপ ও সাইফ গ্লোবাল স্পোর্টস প্রত্যেক সদস্যকে মাথাপিছু পঞ্চাশ হাজার করে মোট এক লাখ, ক্যাল্ডওয়েল মাথাপিছু ২৫ হাজার করে টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। এছাড়া এসএস সলিউশনস দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য আগামী এক বছর মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে।

অনুষ্ঠানে মেয়েদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়ার সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের চোখে মুখে ছিল আনন্দের ঝলক, ‘আজ আমার গর্বের একটি দিন। কারণ আমাদের মেয়েদের হাতে তাদেরকে উৎসাহিত করার মতো কিছু তুলে দিতে পেরেছি। ওরা এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ওরাতো দেশের গর্ব, আমি পৃষ্ঠপোষক জেমকন, এসজিএস, ক্যাল্ডওয়েল ও এসএস সলিউশনসকে ধন্যবাদ জানাই।’

এসময় মেয়েদের লক্ষ্য করে বাফুফে সভাপতি আরও বলেন, ‘মেয়েদেরকে বলছি তোমরা আবার তোমাদের পুরস্কৃত করার উপলক্ষ তৈরি করবে।  আমি প্রত্যাশা করি তোমরা নিজেদের দায়িত্বের প্রতি আরও সচেতন হবে। আজ থেকে তোমাদের নতুন যাত্রা শুরু।’

মেয়েদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের ফুটবলে নতুন এক সাফল্য অধ্যায়ের  সূচনা করায় মেয়েদের আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের অগ্রযাত্রায় আমরা তোমাদের পাশে থাকবো । আশা করি তোমারা দেশের মুখ উজ্জ্বল করা অব্যাহত রাখবে।’

সাইফ গ্লোবাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনের প্রত্যাশা মেয়েদের সাফল্যের ইতিবাচক প্রভাব পড়বে পুরো ফুটবলে, ‘একটি বিভাগ যখন সাফল্য পায় তখন এর ইতিবাচক প্রভাব পুরো অঙ্গনেই পড়ে। আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়ন কামনা করি। বিশ্বাস করি ফুটবল এগিয়ে যাবে ।’

একইভাবে ক্যাল্ডওয়েল ডেভেলপার্স -এর কর্ণধার খায়রুল মজিদ মামুন দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ফুটবল উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান, ‘অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা মাঠে প্রমাণ করেছে তারা আরও আনকে দূর এগিয়ে যেতে সক্ষম। আমরা মনে করি দেশের কর্পোরেট সেক্টরের সামাজিক দায়বদ্ধতা থেকে ফুটবলের উন্নয়নে কাজ করা উচিত। আমরা মেয়েদের ফুটবলে সহযোগিতা অব্যাহত রাখবো।’

এসএস সলিউশনস-এর ব্যবস্থপনা পরিচালক কাজী সালাউদ্দীনের কন্যা সারজীন মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আশা করি মেয়েরা এখন পুরোদমে তাদের অনুশীলনে মনোনিবেশ করবে ও সাফল্য অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে কথা বলেন বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও, ‘মেয়েদেরকে আমি সর্বদাই সুশৃঙ্খল পেয়েছি। তারা নিজেদের সর্বোচ্চ নৈপুণ্য দিয়েই মাঠে খেলেছে, আমি তো এদের নিয়ে অনেকদূর যাওয়ার স্বপ্ন দেখি। আমি  স্বপ্ন দেখতাম যে আমরা এশিয়ার শীর্ষ দশে যাবো। সেটি এখন বাস্তব,আশা করি মেয়েরা দেশের মুখ আরও উজ্জ্বল করবে।’

এদিকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সংবর্ধনায় দলের হাতে সেটি তুলে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকার পুরস্কার রয়েছে। কাল বাফুফে ভবনে এটি হস্তান্তর করা হবে।

 উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। যেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা।

ছবি-এম আই মানিক।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী