ব্রাদার্সের প্রথম জয়, হেরেই চলেছে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৭

ব্রাদার্সের প্রথম জয়, হেরেই চলেছে শেখ রাসেল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে হেরেই চলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এর আগে ছয় ম্যচের পাঁচটিতেই হেরে নতুন কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে আজ মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল রাসেল। তাতেও বদলায়নি ভাগ্য। ৩-১ গোলে হেরে ষষ্ঠ হারের মুখ দেখলো বড় বাজেটের দলটি। বিপরীতে প্রথমবার জয়ের দেখা পেল ব্রাদার্স। ৭ ম্যাচে রাসেল ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে। বড় দলের এমন বিপর্যয় দেশের ফুটবলে বিরল।

খেলা শুরুর পাঁচ মিনিটের মাঝে দ্ইুবার ব্রাদার্স শিবিরে ঢুঁ মারে শেখ রাসেল। দ্রুত গতির পাল্টা আক্রমণ থেকে দুবার ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও গোল করতে পারেননি ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিল। দুই বারই আগুয়ান উত্তমের গায়ে বল মেরে দলকে ভাল সূচনা থেকে বঞ্চিত করেন তিনি।

এমনিতেই হতাশা এর পরে যদি দল পেনাল্টি থেকেও গোল করতে না পারে তবে আর থাকে কী! ১২ মিনিটে ব্রাদার্স ডিফেন্ডার কৃষ্ণপদ রাসেল ফরোয়ার্ড মিথুন চৌধুরিকে বক্সের মাঝে ফেলে দিলে পেনাল্টি পায় শেখ রাসেল। সেই পেনাল্টি থেকেও গোল করতে পারেননি ক্যামেরুনিয়ান ডিফেন্ডার জুলিয়াস ইকাঙ্গা, বল তিনি ভাসিয়ে দেন বারের ওপরে।

ব্রাদার্সের দুই ফরোয়ার্ড নাইজেরিয়ান এনকোচা কিংসলে আর হাইতিয়ান অগাস্টিন ওয়ালসন কাউন্টার অ্যাটাকে কেন যে কোনও দলের জন্য বিপদজনক, তার প্রমাণ রাখতেই কিংসলে করেন ম্যাচের প্রথম গোলটি। ওয়ালসনের করা থ্রু পাসটি নিয়ে সাপের মতো এঁকেবেঁকে রাসেল ডিফেন্স ভেদ করেন কিংসলে, আগুয়ান গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যিকে পরাস্ত করেন কোণাকুণি প্লেসিং শটে।

রাসেলের রক্ষণভাগে অধিনায়ক মিশু আর ইকাঙ্গার মাঝে ছিল বিশাল ফাঁকা জায়গা। আরেক ডিফেন্ডার নাসিরুল ইসলাম ওভারল্যাপ করে পজিশনে ফিরতে করেন দেরী, এই সুযোগটা প্রায় কাজে লাগিয়েই ফেলেছিল ব্রাদার্স। এর ধারাবাহিকতায় করে বসে দ্বিতীয় গোল। ৩২ মিনিটে বক্সের ওপরে করা ফাউল থেকে মাপা ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন ওয়ালসন।

দ্বিতীয়ার্ধে মিথুন চৌধুরির জায়গায় শাখাওয়াত রনির মাঠে নামাটা কাজে দিয়েছিল রাসেলের। ৫৫ মিনিটে পল এমিলের স্কয়ার পাসে জোরালো এক গ্রাউন্ডারে উত্তম বড়ুয়াকে পরাস্ত করেন রনি, লড়াই করার রসদ পায় শেখ রাসেল। এর পর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি গত বারের রানার্স-আপরা। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন পল এমিল। বদলি হিসেবে মাঠে নামা জাহিদ হাসান এমিলিও কিছু করতে পারেননি। তাদের হতাশা ইনজুরি টাইমে আরও বাড়িয়েছেন ওয়ালসন। ব্রাদার্সের তৃতীয় গোলটি যে তার করা। ৭ ম্যাচে ব্রাদার্সের প্রথম জয় উদযাপন করার নায়কও তিনি

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের