ম্যাথিয়াসের চোখে ম্যারাডোনা-মেসি সমানে সমান

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২১

ম্যাথিয়াসের চোখে ম্যারাডোনা-মেসি সমানে সমান দুই জন, দুই সময়ের। তবু তুলনায় দাঁড় করানো হয় তাদের সব সময়। কারও চোখে প্রতিভার দিক থেকে ডিয়েগো ম্যারাডোনার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। যদিও শিরোপার দিক থেকে আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ থেকে পিছিয়েই থাকবেন বার্সেলোনা তারকা। ১৯৮৬ সালের বিশ্বকাপটা যে বলতে গেলে আর্জেন্টিনাকে একাই জিতিয়েছিলেন ম্যারাডোনা। যাদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি, সেই জার্মানির খেলোয়াড় লোথার ম্যাথিয়াসের চোখে কিন্তু ম্যারাডোনা-মেসি সমানে সমান। মেসির প্রতিভায় মুগ্ধ সাবেক জার্মান অধিনায়কের মতে, ম্যারাডোনা যা করে গেছেন মাঠে, সেগুলোই এখন করছেন মেসি।
মেসির প্রতিপক্ষ হয়ে খেলতে না পারলেও ম্যারাডোনার বিপক্ষে অনেকবার খেলেছেন ম্যাথিয়াস। সবচেয়ে বড় দ্বৈরথটা তাদের ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনাল। খুব কাছ থেকে ম্যারাডোনাকে দেখা ম্যাথিয়াস এখন গ্যালারিতে কিংবা টিভির পর্দায় দেখেন মেসিকে। যা দেখে তার মনে পড়ে যায় ৩০ বছর আগের ম্যারাডোনাকে। আর্জেন্টাইন দুই তারকার তুলনা প্রসঙ্গে তাই তিনি বললেন, ‘৩০ বছর আগের ম্যারাডোনা যেমনটা ছিল, এখনকার মেসি হলো ঠিক তেমনটা।’ যদিও আলাদা করে ঠিকই প্রশংসা ঝড়ল তার ম্যারাডোনার বিষয়ে, ‘১৯৮৬ সালের বিশ্বকাপ নিয়ে কথা বললে আমি শুধু ম্যারাডোনার কথাই বলব। বিশ্বকাপে প্রভাব বিস্তার করে খেলে, এমন খেলোয়াড় আমি তার মতো কাউকে দেখিনি, যেটা করেছে সে ’৮৬’র বিশ্বকাপে।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের