মামুনুলের ফেরা নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০

মামুনুলের ফেরা নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপর অনেকটা ক্ষোভ-অভিমান থেকেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। কিছুদিন সময় যাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। ম্যানেজমেন্ট চাইলে ফের জাতীয় দলে ফিরতে চান ইন্ডিয়ান সুপার লিগে ডাক পাওয়া মামুনুল। বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি বলেছেন, ‘আমার ফেরা না ফেরা নির্ভর করছে আমাদের ম্যানেজমেন্টের ওপর। আর কাজী সালাউদ্দীন ভাই অনেক কিছুই জানতোনা। আজকের আলোচনায় তিনি অনেক কিছু জেনেছেন। তিনি যদি মনে করেন দেশের জন্য আমার খেলার প্রয়োজন আছে, তবে আমি ফিরে আসতে চেষ্টা করবো।’

মামুনুল ফিরতে চাইলেও এই মুহূর্তে তাকে ফের দলে নেওয়ার পক্ষে নন কোচ সেইন্টফিট। বিশেষ করে লিগের সর্বশেষ খেলায় মামুনুলের দল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আরামবাগের গোলশূন্য ড্রয়ের ম্যাচটি দেখেছেন জাতীয় কোচ। এ প্রসঙ্গে কোচ বলেছেন, ‘ম্যাচে মামুনুলকে এমন বিশেষ কিছু আমি করতে দেখিনি যাতে তাকে আমার দলে ডাকতে হবে।’

 এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এর সভাপতি কাজী সালাউদ্দীনকে নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

এই লক্ষ্যে বৃহস্পতিবার বাফুফে ভবনে গিয়ে সভাপতির কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মামুনুল।  এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।  এরপর মামুনুল জানান, ‘আসলে কিছুদিন আগে আমার নামের একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাজে মন্তব্য করা হয়েছিল। ওই অ্যাকাউন্ট আমার নয়, ওটা ভুয়া। সালাউদ্দীন ভাইয়ের একটা কথার ভিত্তিতে বাজে মন্তব্য করা হয়েছিল। আমার প্রকৃত যে আইডি, তা আমার স্ত্রী পরিচালনা করেন। আমি কোনও ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মাথা ঘামাইনা। আর এই বিষয়টিই আমি বাফুফে সভাপতির কাছে তুলে ধরেছি।’

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের