বাজার করতে গিয়ে ভক্তের আবদার মেটালেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৯

ভক্তের সঙ্গে মেসি জার্মানিতে যেতে পারেননি লিওনেল মেসি। বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে থেকেই অবশ্য মাঠের বাইরে বার্সেলোনা ফরোয়ার্ড। কুঁচকির চোট কাটিয়ে উঠার কাজ করছেন তিনি এখন। হালকা ব্যায়াম ছাড়া কঠিন কোনও অনুশীলন করছেন না এই মুহূর্তে, তাই অনেকটা সময় পাচ্ছেন অবকাশ যাপনের জন্য। যে সময়টাতে সংসারের কাজকর্মও করছেন মেসি। গিয়েছিলেন যেমন সুপারমার্কেটে। সেখানেও ভক্তের আবদার মেটাতে হলো মেসিকে। বাজার করার ফাঁকে এক তরুণীর সঙ্গে তুললেন ছবিও।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ জানায় সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে আর্জেন্টাইন খুদে জাদুকরের। এখন ফিট হওয়ার কাজই করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। লক্ষ্য তার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগ ম্যাচে ফেরার। তার পরই যে খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কঠিন ম্যাচ! আপাতত সেই লক্ষ্যেই কাজ করা মেসি বাজার করতে গিয়েছিলেন ক্যাসেলদেফেসের একটি সুপারমার্কেটে। বার্সেলোনায় তিনি যেখানে থাকেন, তার পাশেই সুপারমার্কেটটি। সেখানেই ভক্তের আবদার মেটালেন ছবি তুলে।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম