বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি ইতালি-স্পেন

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ২০:০৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২০:১৩

বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি ইতালি-স্পেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, আর স্পেন ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব জিতেছে একবার। সেই দুই দলই কিনা ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য মুখোমুখি হচ্ছে আজ রাতে! বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে তোরিনোর জুভেন্টাস স্টেডিয়ামের ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।

২০১৬ সালেরে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ইতালি-স্পেন। ওই ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আজ্জুরিরা। তোরিনোর ম্যাচটি তাই স্পেনের জন্য প্রতিশোধের মঞ্চও। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও ম্যাচটির গুরুত্ব অনেক। দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতে শুরু করেছে রাশিয়া মিশন। স্পেন ৮-০ গোলে লিচেনস্টেইনকে উড়িয়ে দিয়েছে, আর ইতালি ৩-১ গোলে জিতেছিল ইসরায়েলের বিপক্ষে।

তাদের সঙ্গে মাঠে নামছে ক্রোয়েশিয়াও। কসোভোর মাঠে আতিথ্য নেবে তারা। গ্যারেথ বেলের ওয়েলসও অতিথি হয়ে যাচ্ছে অস্ট্রিয়ার মাঠে। তুরস্ক ঘরের মাঠে নামবে ইউক্রেনের বিপক্ষে। আর ইউরোতে চমক জাগানো আইসল্যান্ড আতিথ্য দেবে ফিনল্যান্ডকে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের