পতুর্গালের জার্সিতে এক ম্যাচেই রোনালদোর ৪ গোল!

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৬, ১৫:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৩

পতুর্গালের জার্সিতে এক ম্যাচেই রোনালদোর ৪ গোল!
এর চেয়ে ভালোভাবে ফেরা আর হয় না। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর প্রথমবার নেমেছিলেন পর্তুগালের জার্সিতে। আর নেমেই ক্রিস্তিয়ানো রোনালদোর গোলোৎসব। এতটাই যে এক ম্যাচেই করে ফেললেন ৪ গোল! জাতীয় দলের জার্সিতে প্রথমবার তার ৪ গোল পাওয়ার দিনে পর্তুগালও ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অ্যান্দোরাকে।

রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছিল না রোনালদোর। এ জন্য সমালোচনাও কম শুনতে হচ্ছে না তাকে। ওই নিন্দুকদের জবাব দেওয়ার জন্য পর্তুগিজ যুবরাজ বেছে নিলেন জাতীয় দলের ম্যাচ। ঘরের মাঠে প্রথম ৪ মিনিটেই দুইবার লক্ষ্যভেদ করেন রিয়াল তারকা। এর পর ৪৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পর চতুর্থ গোলটি করেন ৬৮ মিনিটে। এমনভাবে ফিরতে পেরে স্বভাবতই ভীষণ খুশি রোনালদো, ‘আমরা জানতাম প্রথম গোলটার গুরুত্ব কতটা, বিশেষকরে যে দলের ১১ খেলোয়াড়ের সবাই বলের পেছনে দৌড়ায়। আমি জানি দলে আমার গুরুত্ব কতটা, যেটা দলের অন্য খেলোয়াড়দের বেলারও একই। আমি ভীষণ খুশি, বিশেষকরে ইউরো চ্যাম্পিয়নশিপে পাওয়া চোটের পর এভাবে ফিরতে পেরে।’

পর্তুগালের জন্য তিনি সব সময় খেলে যেতে চান নিজের সেরাটা দিয়ে। লক্ষ্য তার এখন বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জেতার, ‘আমি আমার জাতীয় দলের জন্য সব সময় নিজের সেরাটা উজার করে দেই। বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ, আর আমরা এই আট ম্যাচের সবক’টি জিততে চাই।’  

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের