নিজেকেই ‘বিশ্বসেরা’ বলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১৭:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:০৬

নিজেকেই ‘বিশ্বসেরা’ বলছেন রোনালদো কে সেরা-লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? প্রশ্নটা ঝড় তুলে ফুটবল বিশ্বের অলিগলিতে। কারও কাছে এখনকার ফুটবলের সেরা খেলোয়াড় মেসি, কেউ আবার ভোট দেন রোনালদোর বাক্সে। চলমান এই ‍তর্ক-বিতর্ক শেষ হওয়ার নয়। লোকে যাই বলুক, রোনালদো কিন্তু নিজেকেই সেরা মানেন। আত্মবিশ্বাসী পর্তুগিজ যুবরাজ চোট কাটিয়ে চেনা ছন্দে ফিরবেন বলেও জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে।

আনুষ্ঠানিকভাবে এখন ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। গতবার ব্যালন ডি’অর যে জিতেছেন আর্জেন্টাইন অধিনায়কই। এবার অবশ্য পাল্লা ভারী রোনালদোর দিকে। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর পর্তুগালকে প্রথমবার এনে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের মুকুট। বরাবরই প্রচন্ড আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ উইঙ্গার অবশ্য ব্যালন ডি’অর দিয়ে নয়, নিজেকে এমনিতেই দেখেন বিশ্বসেরা খেলোয়াড়ের জায়গায়। লক্ষ্যের প্রতি সব সময় অবিচল থাকা পর্তুগিজ যুবরাজের ভাষায় যা এমন, ‘আমার কাছে আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। আরও শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে প্রতি দিন আমি কঠোর পরিশ্রম করি।’ সঙ্গে যোগ করলেন, ‘সব সময়ই নিজের উন্নতি চাই। আর সব সময় অনুপ্রাণিত, এটাই সাফল্যের অস্ত্র বলে আমার বিশ্বাস।’

ইউরো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রোনালদোকে। চলতি মৌসুমটা তাই দেরী করে শুরু করতে হয় তাকে। চোটের সঙ্গে ফর্মটাও যেন হারিয়ে ফেলেছিলেন তিনি। যদিও বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ৫ গোল করে আবারও চেনা রূপে হাজির হয়েছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী। তাতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া রোনালদোর ঘোষণা, ‘মারাত্মক চোটে পড়েছিলাম, যে কারণে আড়াই মাস থাকতে হয়েছে মাঠের বাইরে। যদিও এখন অনেক ভালো অনুভব করছি। নিজের সেরাটা নিয়ে হাজির হয়েছি আবার। তাই আরও একটি অসাধারণ মৌসুমের জন্য আমি প্রস্তুত।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের