‘রোনালদো ভক্ত’ চেনচো আসছেন চট্টগ্রাম আবাহনীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৭:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:২২

‘রোনালদো ভক্ত’ চেনচো আসছেন চট্টগ্রাম আবাহনীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনীতে খেলার জন্য কাল শনিবার ঢাকা আসছেন ভুটানের ফরোয়ার্ড চেনচো গেয়ালতসেন। আশির দশকে খড়গ বাহাদুর বাসনেত ঢাকা মোহমেডানে খেলেছিলেন, এর পর কোনও ভুটানি খেলোয়াড় বাংলাদেশের কোনও ক্লাবে খেলার উদাহরণ নেই। চেমচো ভাঙলেন সেই ধারা।

চেনচো গত ১০ অক্টোবর থিম্পুতে এশিয়ান কাপ প্লে অফ-২ এর আ্যওয়ে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন দুইবার। পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর একনিষ্ঠ অনুসারি ও ভুটানের ৭ নম্বর জার্সি পড়া চেনচো জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে গোল করেছেন ৯টি। ভুটানের সাম্প্রতিক সময়ের সেরা খেলোয়াড় চেনচো ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব দিল্লি ডায়নামোস ও পুনে সিটিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন। থাইল্যান্ডে সুরিন ইউনাইটেডের হয়ে খেলে তিনি হন দেশের বাইরে পেশাদারি লিগ খেলা ভুটানের প্রথম খেলোয়াড়।
ভুটানের কাছে আন্তর্জাতিক অঙ্গনে ১০ অক্টেবরের আগে কখনও হারেনি বাংলাদেশ। আর এবার শুরু হলো বাংলাদেশের ক্লাবে ভুটানি খেলোয়াড়দের আগমন।
/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান