বাফুফেতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৮:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৩৬

বাফুফেতে বিক্ষোভ ভুটানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩-১ গোলে হারের পর থেকেই পড়ে গেছে হায় হায় রব। দেশের ফুটবলের এমন বেহাল দশা মেনে নিতে পারছেন না ফুটবল সমর্থকরা। তাই দেশের ফুটবলের সামগ্রিক অবস্থা পরিবর্তনের দাবিতে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছে ঢাকা ফুটবল সমর্থক গোষ্ঠী ও ফুটবল সাপোর্টার্স ফোরাম।

আজ রবিরার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সেখানে তারা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের পদত্যাগ দাবি করেন।  এসময় ফুটবল সাপোর্টার্স ফোরাসের কর্মকর্তা শাহাদাত যুবায়ের বলেন, ‘আমরা দেশের ফুটবলে অবনমনের ধারা দেখি অথচ ফুটবল কর্তারা চোখ বন্ধ করে আছেন।  দেশের ফুটবলে  আধুনিক ফুটবলের কোনও লক্ষণ নেই। আমরা এ অবস্থার পরিবর্তন চাই।’

এসময় বিক্ষোভকারীরা ঘণ্টা খানেক বাফুফের ফটক অবরুদ্ধ করে রাখেন। এর আগে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হলেও আজ জনসমাগম ছিল বেশি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম