বিমানবন্দরেই থাকতে হলো ৯ ঘন্টা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ২০:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২১:০৩

বিমানবন্দরেই থাকতে হলো ৯ ঘন্টা! সকাল ৯-২০ মিনিটে ঢাকায় এসে সন্ধ্যা সাড়ে ৬টায়, মানে ৯ ঘন্টা পর বিমানবন্দর  থেকে বের হলেন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীতে খেলতে আসা ভুটানি ফুটবল তারকা চেনচো গেয়ালতসেন।

আজ বুধবার ভুটান থেকে ঢাকায় নেমে ইমিগ্রেশন পার হওয়ার সময় জটিলতায় পড়েন চেনচো। নিয়ম অনুযায়ী ভুটানি নাগরিকদের বাংলাদেশে আসতে ভিসা নিয়ে আসতে হয় না, ‘অন অ্যারাইভাল’  ভিসা প্রদান করা হয়। কিন্তু এটি সাধারণ পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। চেনচো  ইমিগ্রেশনে নিজেকে খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়ে ‘ফুটকল খেলার জন্য এসেছি’ বলার পরই বাধে বিপত্তি। কারণ নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড়কে বাংলাদেশে আসার আগে নিতে হয় ‘পুলিশ ক্লিয়ারেন্স’, যা ছিল না চেনচোর। বাংলাদেশে  এটি  খেলোয়াড়দের প্রদান করে  স্পেশাল ব্রাঞ্চ । অতঃপর ক্লাব কর্মকর্তা, ভুটানি দূতবাস, বাফুফের বহুমুখি যোগাযোগ এবং ৯ ঘন্টা পর মেলে চেনচোর মুক্তি।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম