বাফুফে ভবনে চলছে এএফসির সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ১৯:১২আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:১৪

বাফুফে ভবনে চলছে এএফসির সেমিনার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলার, ক্লাব ও ক্লাব কর্মকর্তাদের মাঝে পেশাদারী মনোভাব আনার লক্ষ্যে দুই দিনব্যাপী সেমিনার আয়োজন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যেখানে খেলোয়াড়দের সার্বিক অবস্থান, খেলোয়াড়ী জীবন-পরবর্তী কর্মকাণ্ড, ম্যাচ পাতানো জুয়াড়িদের কর্মকাণ্ড ও স্বাস্থ্যগত সতর্কতা নিয়ে আলোকপাত করা হচ্ছে।

আজ মঙ্গলবার থেকে বাফুফে ভবনে শুরু হয়েছে দুই দিন ব্যাপী এএফসি প্লেয়ার্স সাপোর্ট প্রোগ্রাম বিষয়ক এই সেমিনার। বিপিএল-এর ১২টি ক্লাবের ছয়টি করে দল প্রতিদিনই দুই সেশনে অংশ নেবে এই সেমিনারে। আজকের সেমিনারে বক্তব্য রাখেন এএফসি ডেভেলপমেন্ট অফিসার যোগেশ দেশাই, ইনটিগ্রিটি অফিসার হাসান হায়দার খান, কনসালটেন্ট শশী কুমার ও এএফসির ঢাকা  মেডিক্যাল প্রতিনিধি ডা. মো. আলি ইমরান।

বিপিএল-এর খেলোয়াড়দের সংজ্ঞা কী, তাদের দায়িত্ব ও ক্লাবের প্রতি দায়বদ্ধতা, ক্লাবের খেলোয়াড়ের প্রতি দায়বদ্ধতা, খেলোয়াড়দের বীমা নিরাপত্তা, খেলা ছেড়ে দেওয়ার পর কোচ, প্রশাসক, উপদেষ্টা হিসেবে বিভিন্ন কর্মকাণ্ড, বর্তমানে কী কী উপায়ে ম্যাচ পাতানো হয় ও জুয়াড়িরা কী কী উপায়ে খেলোয়াড়দের প্রলুব্ধ করে, ম্যাচ পাতানোর প্রস্তাব পেলে খেলোয়াড়দের করণীয়, নিজের খাদ্যাভাস, পুষ্টি ও ফিটনেস ধরে রাখার বিষয়ে আলোকপাত করেন আলোচকরা।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ প্রসঙ্গে বলেন, ‘ফুটবলের উন্নয়নে খেলোয়াড় ও ক্লাব উভয়েরই অনেক দায়িত্ব রয়েছে। যেসব বিষয়গুলো এখনও আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তাই সেসব বিষয়গুলোকে সেমিনারে তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে সেমিনারটি আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম