আর্জেন্টিনার নেতৃত্বে মেসিকে চান না পাসারেলা

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৬, ১৮:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:০৮

আর্জেন্টিনার নেতৃত্বে মেসিকে চান না পাসারেলা ডিয়েগো ম্যারাডোনা মাস কয়েক আগে কথাটা বলে পড়েছিলেন কঠিন সমালোচনার মুখে। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ লিওনেল মেসির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেও দানিয়েল পাসারেলার মতো এতটা পরিস্কার করে কিছু বলেননি। ম্যারাডোনা শুধুমাত্র অধিনায়ক হিসেবে মেসির ‘ব্যক্তিত্ব’ সম্পর্কে তুলেছিলেন প্রশ্ন। আর এবার তো তার এক সময়কার সতীর্থ পাসারেলা স্পষ্ট বলেই বসলেন, মেসির অধিনায়কত্ব করা উচিত নয়!

মেসির প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই আর্জেন্টিনার হয়ে দুটি বিশ্বকাপ জেতা পাসারেলার। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন তিনি, আট বছর পর মেক্সিকোতে জেতা দ্বিতীয় বিশ্বকাপের দলেও ছিলেন সাবেক এই অধিনায়ক। অধিনায়কত্বের বিষয়টি তার খুব ভালো করেই জানা আছে। আর সেই অভিজ্ঞতা থেকেই মনে করেন মেসির নেতৃত্ব দেওয়া উচিত নয়। মেসির ব্যক্তিত্ব নিয়ে পাসারেলা প্রশ্ন তুললেও প্রত্যাশার চাপ কমানোর জন্যও বার্সেলোনা তারকার অধিনায়কত্ব করা উচিত নয় বলে মনে করেন তিনি। চিলিয়ান এক পত্রিকার দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেছেন, ‘তার কাঁধের ওপর থেকে চাপ কমবে (যদি মেসিকে অধিনায়কত্বের আর্মব্যান্ড না দেওয়া হয়)। আমি ঠিক জানি না বিষয়টা ঠিক হবে কিনা, তবে আমার মনে হয় এটাই করা উচিত।’

কেন করা উচিত, সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘মেসিকে আমিও মুগ্ধ। কিন্তু আমার মতে ওর ব্যক্তিত্বটা যেমন এবং যেভাবে খেলে, তাতে মনে হয় ও ভীতু।’ তাহলে কার বাহুতে উঠা উচিত আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড? পাসারেলা সেটাও ঠিক করে দিয়েছেন; তার মতে ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকে করা উচিত আলবিসেলেস্তেদের অধিনায়ক।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী