যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফিফা প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৯:৪০

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফিফা প্রতিনিধি দলের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতিনিধি দল। বুধবার সৌজন্য সাক্ষাতে দলটির কাছে সামগ্রিক পারিপার্শ্বিকতার কারণে ফিফার পরামর্শে তৈরি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএগুলো স্বাচ্ছন্দ্য বা সাবলীলভাবে কাজ করতে পারছে না; সেজন্য এগুলোর পরিমার্জন প্রয়োজন বলে দাবি তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলদেশ সফররত চার সদস্যের ফিফা প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকার শেষে বীরেন শিকদার জানান, ‘বাংলাদেশ সরকার ফুটবল উন্নয়নে নানা কাজ করে যাচ্ছে। আমি বিষয়গুলো ফিফা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছি। সঙ্গে সঙ্গে এটিও বলেছি যে ডিএফএ ও ডিএসএ বা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাঝে যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে, সেটি আমাদেরও কাম্য নয়। ডিএফএ জাতীয় ক্রীড়া পরিষদের নিবন্ধিত সংস্থা নয়, এটি বাফুফের অধীনে একটি সংস্থা। তবু আমরা সরকারের মাঠ ও স্থাপনাসমূহ ব্যবহারের জন্য তাদের বরাদ্দ দেই।’

বীরেন শিকদার আরও বলেছেন, ‘সরকারের সহযোগিতা ছাড়া বাফুফের পক্ষে একা ফুটবল উন্নয়নের কাজ করা সম্ভব নয়। তাই সরকারের অংশীদারিত্ব কতটুকু হতে পারে তা ভাবার কথা বলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ফুটবল উন্নয়নে সরকার যে সর্বদাই তৈরি, সেই বিষয়টি নিশ্চয়তা দিয়েছি। আমরা সারাদেশে যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি পরিচালনা করছি সেটিও জানিয়েছি।’

এদিন সিলেট একাডেমির প্রসঙ্গও এসেছে আলোচনায়। এ প্রসঙ্গে বীরেন শিকদার বলেছেন, ‘আমাদের সঙ্গে বাফুফের একটি পাঁচ বছরের নবায়নযোগ্য চুক্তি ছিল। বর্তমানে একাডেমিটি আর ফুটবল ব্যবহার করছে না। আমরাও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। ব্যাপারটি সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসকে প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছে।  আমরা বাফুফের সঙ্গে এই ব্যাপারে ও ফুটবল উন্নয়নে কীভাবে আরও  সম্পৃক্ত হওয়া যায়, তা নিয়ে আলোচনা করবো।’

/আরএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের