টিম বিজেএমসির কাছে মুক্তিযোদ্ধার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২০:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:৩৯

টিম বিজেএমসির কাছে মুক্তিযোদ্ধার হার জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের দ্বিতীয় খেলায় টিম বিজেএমসি ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

আজ বৃহস্পতিবার  প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের মোট পাঁচটি গোল হয় দ্বিতীয়ার্ধেই! তবে মুক্তিযোদ্ধা ইনজুরি টাইমে নাটকীয়ভাবে দুই গোল শোধ করে ব্যবধান কমিয়ে প্রবল চাপে ফেলে দেয় বিজেএমসিকে।

বিজেএমসির হয়ে গোলগুলো করেন ৫৩ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড-অধিনায়ক এলিটা কিংসলে, ৬৭ মিনিটে নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু এবং ৭০ মিনিটে ফরোয়ার্ড জাকির হোসেন জিকু।

চলমান লিগে এটা ইলিয়াসুর ব্যক্তিগত অষ্টম গোল, যা চতুর্থ সর্বোচ্চ। ইনজুরি সময়ে বিজেএমসির ফরোয়ার্ড জাভেদ খান (৯০+৩) এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা (৯০+৪) পরপর দুটি গোল করেন। লিগে এটা মুসার পঞ্চম গোল।

নিজেদের দ্বাদশ ম্যাচে এটা বিজেএমসির তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম।  সমান ম্যাচে এটা মুক্তির চতুর্থ হার। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের পঞ্চম স্থানেই।   

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান