মেসিকে খুব দরকার আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৩:৪৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৬:৪৯

মেসিকে খুব দরকার আর্জেন্টিনার ১৯৭০ সালের বিশ্বকাপের পর আর কখনও ফুটবল মহাযজ্ঞ মিস হয়নি আর্জেন্টিনার। ফুটবল বিশ্বের শক্তিশালী এই দলকে দেখা গেছে পরের সব বিশ্বকাপে। অথচ ৪৬ বছর আগের লজ্জাজনক স্মৃতিটা উঁকি মারছে এবার! না এখনও চূড়ান্ত হয়নি কিছুই, তবে বতর্মান পরিস্থিতিতে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতার বাইরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সামনে আবার ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে কঠিন দুটো ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিওনেল মেসিকে খুব দরকার আর্জেন্টিনার। ক্লাবের হয়ে দারুণ সময় কাটানো বার্সেলোনা ফরোয়ার্ডের ওপরই বিশ্বাস রাখতে চান কোচ এদগার্দো বাউসা।

তা বিশ্বাস তো রাখবেনই, দলের সেরা খেলোয়াড় বলে কথা। কিন্তু এবার ‘বিশ্বাস’ কথাটি উঠে এসেছে মেসিহীন আর্জেন্টিনার দুরবস্থার কারণে। চোটের কারণে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আগের রাউন্ডের দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। অধিনায়ককে ছাড়া জিততেও পারেনি আলবিসেলেস্তেরা। তার আগেও মেসিহীন আর্জেন্টিনা হারিয়েছিল পয়েন্ট। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা লাতিন জায়ান্টদের টেনে তোলার দায়িত্ব তাই মেসির ওপর। আর্জেন্টাইনদের শুধু প্রার্থনার বসতে হবে নতুন করে যেন চোটে না পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। শুক্রবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বাউসাও চাইছেন তার সেরা অস্ত্রের সুস্থতা। বার্সেলোনা ফরোয়ার্ডের এখনকার অবস্থায় অবশ্য ভীষণ খুশি তিনি, ‘মেসি ভালো আছে। গত কিছুদিন তো আমরা ওকে স্বাচ্ছন্দে খেলতে দেখছি। ওর নতুন কোনও সমস্যা নেই।’ দলের জন্য মেসির গুরুত্ব কতটা, সেটা আসলে বলার দরকার মনে করেননি তিনি। তবে বিশ্বসেরা খেলোয়াড়ের দেখভাল করার ওপর জোর দিয়েছেন বাউসা ঠিকই, ‘ওর ক্লাব ও দেশের জন্য ও ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের ওর খুব ভালোভাবে দেখভাল করতে হবে।’

লাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলকে যেতে হবে প্লে অফের বাধা পেরিয়ে। আর্জেন্টিনা এই দুটোর কোনও জায়াগাতেই নেই। মেসিরা রয়েছে ষষ্ঠ স্থানে।

/কেআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী