স্পেনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপে এক ম্যাচে ৫ গোল!

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৬:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৬:৩৪

স্পেনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপে এক ম্যাচে ৫ গোল! অর্তিজ আদুরিজ একাই শেষ করে দিলেন ম্যাচ। বেলজিয়ান ক্লাব জেঙ্ক হারলো আসলে ওই একজনের বিপক্ষেই। স্প্যানিশ এই স্ট্রাইকার একাই যে করলেন ৫ গোল! তাতে ইউরোপা লিগে জেঙ্কের বিপক্ষে অ্যাথলেতিক বিলবাও পেল ৫-৩ গোলের জয়, আর আদুরিজ নাম তুললেন ইতিহাসের পাতায়। স্পেনের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়লেন অ্যাথলেতিক বিলবাওয়ের এই স্ট্রাইকার।

ঘরের মাঠ স্যান মেমেসে আদুরিজের গোলোৎসবের শুরুটা অষ্টম মিনিটে। ২৪ ও ৪৪ মিনিটে আরও দুই গোল করে বিরতিতে যাওয়ার আগেই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এর পর ৭৪ মিনিটে চতুর্থ গোলের পর ইনজুরি টাইমে জাল খুঁজে নিয়ে বসেন হোসে আন্তনিও জালদুয়ার পাশে। সাবেক বার্সেলোনা স্ট্রাইকারই এতদিন একমাত্র স্প্যানিশ হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েছিলেন। ১৯৬৫-৬৬ মৌসুমের গড়া ওই রেকর্ডে ভাগ বসালেন এবার আদুরিজ। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী