মেসি ক্লাবে যেমন, দেশেও তেমন: ডেমিচেলিস

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ২০:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২০:২৯

ডেমিচেলিস বার্সেলোনার চোখ ধাঁধানো পারফরম্যান্স আর্জেন্টিনার জার্সিতে দেখাতে পারেন না লিওনেল মেসি- এ সমালোচনা অনেকবার শুনতে হয়েছে বিশ্বসেরা ফরোয়ার্ডকে। কিন্তু জবাবটা জাতীয় দলের হয়ে ঠিকভাবে দিতে পারেননি কখনও, কয়েকবার শিরোপা জয়ের হাতছানি পেয়েও ব্যর্থ হন তিনি। আর্জেন্টিনায় সফল না হলেও মেসির প্রভাব দলে ভালোভাবে টের পাওয়া যায় প্রায় সময়। সেটা ভালো করে বোঝেন সতীর্থরা। তাই বিপদে আপদে, আলোচনা সমালোচনায় ২৯ বছর বয়সীর পাশে থাকেন জাতীয় দলের অন্য খেলোয়াড়রা।
আর্জেন্টিনার রক্ষণভাগের তারকা মার্টিন ডেমিচেলিসের মতে, ক্লাব ও দেশের হয়ে একই রকম খেলেন মেসি। ক্লাব ও জাতীয় দলে মেসির খেলার পার্থক্যের কারণ চিহ্নিত করেছেন লা লিগা ক্লাব এস্পানিওলের এ ডিফেন্ডার, ‘উরুগুয়ের বিপক্ষে মেসির সর্বশেষ খেলার দিকে তাকান, আমার কাছে এটা ছিল খুব রোমাঞ্চকর। সে মাঠে নামে, খেলে এবং লড়াই করে- আমি মনে করি না সে স্পেনে একরকম খেলে, আর আর্জেন্টিনায় অন্যরকম। পার্থক্যটা হলো বার্সা সবসময় ভালো খেলে আর জাতীয় দল ভালো খেলে না।’ মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী