মেসি-রোনালদো-নেইমারদের নিয়ে ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০১৬, ১৪:৫২আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:৫৯

মেসি-রোনালদো-নেইমারদের নিয়ে ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা আলাদা হয়ে গেছে ফিফা ও ব্যালন ডি’অর। এই বছরের শুরুর দিকে চুক্তি শেষ হয়ে যাওয়ার এবার বিশ্বসেরা খেলোয়াড় বেছে নেমে তারা আলাদাভাবে। ব্যালন ডি’অর আগেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, ফুটবলের সর্বোচ্চ সংস্থাও এবার প্রকাশ করলো ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা। যেখানে প্রত্যাশামতোই আছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারের মতো বর্তমান সময়ের সেরা খেলোয়াড়রা।

সামনের বছরের ৯ জানুয়ারি ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণার আগে অবশ্য তালিকাটা ছোট হয়ে আসবে আরও। ২ ডিসেম্বর চূড়ান্ত তিনজনের যে তালিকা প্রকাশ করা হবে, সেটা নির্বাচনে ভোট দিতে পারবেন ফুটবল ভক্তরাও। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ৫০ শতাংশ ভোট আসবে ফিফার সদস্যভুক্ত দেশের জাতীয় দলের খেলোয়াড় ও অধিনায়কের মাধ্যমে। আর বাকি ৫০ শতাংশে থাকবে ফুটবল ভক্তদের অনলাইন ভোট এবং বিশ্বের প্রায় ২০০ দেশের সাংবাদিকদের রায়।

সংক্ষিপ্ত ২৩-এ আছেন যারা :

সের্হিয়ো আগুয়েরো, গ্যারেথ বেল, জিয়ানলুইজি বুফন, ক্রিস্তিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইন, আন্তোয়ান গ্রিয়েজমান, জ্লাতান ইব্রাহিমোভিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, এন’গোলো কাঁতে, টোনি ক্রোস, রবার্ত লেভানদোস্কি, রিয়াদ মাহারেজ, লিওনেল মেসি, লুকা মডরিচ, মানুয়েল নয়ার, নেইমার, মেসুত ওয়েজিল, দিমিত্রি পায়েত, পল পগবা, সের্হিয়ো রামোস, আলেক্সিস সানচেস, লুই সুয়ারেস, জেমি ভার্ডি। ফিফা ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের