প্রিমিয়ার লিগের ‘২৫০০০তম গোল’ ইব্রাহিমোভিচের

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ২৩:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১০:২৭

প্রিমিয়ার লিগের ‘২৫০০০তম গোল’ ইব্রাহিমোভিচের গোল খরায় ভুগছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফিরলেন রাজকীয়ভাবেই। প্রিমিয়ার লিগে গোলের পথে ফিরলেন যে তিনি দুইবার লক্ষ্যভেদ করে। শুধু কি গোল, তার পায়ের ছোঁয়ায় নতুন এক মাইলফলকও স্পর্শ করলো প্রিমিয়ার লিগ। সুইডিশ স্ট্রাইকারের লক্ষ্যভেদেই যে ইংলিশ লিগের ২৫০০০তম গোল পূরণ হলো রবিবার রাতে। রেকর্ডের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডও স্বস্তির জয় নিয়ে ফিরেছে সোয়ানসি সিটির মাঠ থেকে। পেয়েছে তারা ৩-১ গোলের জয়।

২৫ হাজার গোল থেকে রবিবার প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ৮ গোল দূরে থেকে। আগের ম্যাচগুলোতে গোল সংখ্যা আরও কমে আসার পর সেটা পূরণ হয় ইব্রাহিমোভিচের লক্ষ্যভেদে। লিবার্টি স্টেডিয়ামে ম্যানইউকে এগিয়ে নেন পল পগবা। এর পর প্রিমিয়ার লিগের ২৫০০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইব্রাহিমোভিচ। ২১তম মিনিটে ওয়েইন রুনির পাস থেকে সেপ্টেম্বরের পর প্রথমবার লিগে গোলের দেখা পান প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এই স্ট্রাইকার। ৩৩ মিনিটে রুনির পাস থেকে পরে আরও এবার জাল খুঁজে পেয়েছেন তিনি। ৬৯ মিনিটে স্বাগতিকরা এক গোল শোধ করলেও এড়াতে পারেনি হার।

এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানইউ। আর ৫ পয়েন্ট নিয়ে সোয়ানসি থাকল ১৯তম স্থানে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের