মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১১:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৪৩

মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা সেভিয়াকে পেলেই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেন লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে একাই শেষ করে দেন দলটিকে। লা লিগার গত ম্যাচেও যেমন তার অসাধারণ পারফরম্যান্সে আরও একটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেভিয়াকে। ২-১ গোলে জেতার পথে নিজে একবার লক্ষ্যভেদ করার পাশাপাশি অন্যটি করিয়েছেন লুই সুয়ারেসকে দিয়ে। এমন আলোকিত পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে হতাশ হয়েছেন মেসি ‘অন্যায়ভাবে’ হলুদ কার্ড দেখার কারণে। যে কার্ডের বিরুদ্ধে এখন লা লিগার ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করবে বার্সেলোনা।

বার্সেলোনার একটি আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরকে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন সেভিয়ার এক খেলোয়াড়। বল নিয়ে বেরিয়ে গেলেও বুট খুলে যায় মেসির। রেফারি বাজান ফাউলের বাঁশি। মাঠে বসে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড বুট পড়তে একটু বেশিই সময় নিয়ে ফেলেন, রেফারির যেটা পছন্দ হয়নি মোটেও। সময় নষ্ট করার কারণে মেসিকে দেখান হলুদ কার্ড। মাঠেই এ নিয়ে রেফারির সঙ্গে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি করেন মেসি। এমনকি ক্ষুব্ধতাও প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। বার্সেলোনার কাছেও কার্ডটি যুক্তিপূর্ণ মনে হয়নি, তাই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

মেসি নিষেধাজ্ঞার মুখে না পড়লেও পড়েছেন সুয়ারেস। সেভিয়ার ম্যাচে কার্ড দেখায় মালাগার বিপক্ষে সামনের লা লিগা ম্যাচ খেলতে পারবেন না উরুগুইয়ান স্ট্রাইকার। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী