রিয়ালেই রোনালদোর অবসর চান রোনালদো!

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ১৬:২৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৩২

রিয়ালেই রোনালদোর অবসর চান রোনালদো! দিন কয়েক আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২১ সাল পর্যন্ত থাকা এই চুক্তি শেষে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার দরজা খোলা আছে পর্তুগিজ যুবরাজের। যদিও তার আগে রিয়ালে আলো ছড়িয়ে যাওয়া আরেক রোনালদো মনে করছেন পর্তুগিজ অধিনায়কের জন্য ভালো হবে মাদ্রিদের ক্লাবটিতেই অবসর নিলে। ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার কথা বলেছেন ব্যালন ডি’অর নিয়েও। যেখানে লিওনেল মেসি থেকে এগিয়ে রেখেছেন তিনি রোনালদোকে।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার গুঞ্জন অনেকবার উঠলেও তিনি থেকে গেছেন মাদ্রিদেই। সময়টা আরও লম্বা করার লক্ষ্যে নবায়ন করেছেন চুক্তি। এই চুক্তি শেষ হওয়ার পর পর্তুগিজ উইঙ্গার তা নবায়ন করবেন কিনা, ব্রাজিলিয়ান রোনালদো সে দিকে যাননি। তার মতে রোনালদোর জন্য ভালো হবে রিয়ালেই অবসর নেওয়া। ‘ক্লারো স্পোর্তস’ নামের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য সবচেয়ে ভালো হবে রিয়ালে অবসর নিয়ে এই ক্লাবেই কাজ করা। আমার মনে হয় না ও কোনও কঠিন পদক্ষেপ নেবে।’

এবারের ব্যালন ডি’অরের ফেভারিট মানা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকাকে। ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর আবার জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। তাই তার পক্ষেই ভোট পড়ছে বেশি। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারও বেছে নিলেন রিয়াল তারকাকে, ‘এই বছর যদি আমাকে বাছতে বলা হয়, তাহলে লিওনেল মেসিকে পেছনে রেখে আমি ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে যাব। কারণ কি অসাধারণ সব শিরোপা জিতেছে ও।’ মার্কা

/কেআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি