‘লুকানো ঘাতক’ কৌশলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

রায়হান মাহমুদ
১১ নভেম্বর ২০১৬, ১৬:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৬:৫৪

‘লুকানো ঘাতক’ কৌশলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের কাছে লজ্জা পেলো আর্জেন্টিনা। এই লজ্জার পেছনে ছিল ব্রাজিলেরই লুকানো রহস্য! রহস্যটা কী? খেলায় দেখা গেলো মূল ফরোয়ার্ডদের সামনে রেখে আর্জেন্টাইন ডিফেন্সের মনোসংযোগ অন্যদিকে ধাবিত করার চেষ্টায় রত ছিল ব্রাজিল। ফলে লুকানো স্কোরার দিয়ে গোল করার কৌশলেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে শেষ হাসি হাসে নেইমাররা।

শুক্রবার বেলো হরিজোন্তেতে ব্রাজিলের ৩ গোলের তিনটিই আসে ফুটবলের নতুন কৌশল ‘থার্ড অ্যাটাকার’ পদ্ধতিতে। যার ধারাবাহিকতায় ২৪ মিনিটে ফিলিপে কৌতিনিয়োকে দিয়ে জয়ের পথে পা রাখে ব্রাজিল। এটি ছিল সম্মিলিত আক্রমণের ফসল। গ্যাব্রিয়েল হেসুস ছিলেন সামনে, বল ছিল নেইমারের পায়ে; স্বাভাবিক ছিল নেইমারের বল নিয়ে এগিয়ে যাওয়া। এরপর হেসুসের সঙ্গে বল আদান প্রদান করে পেছন থেকে দৌড় শুরু করা কৌতিনিয়োকে আর্জেন্টাইন ডিফেন্সে পাওয়া গ্যাপটুকু কাজে লাগাতে দেন নেইমার। সঙ্গে সঙ্গেই ঘুরে গিয়ে বলটা ছেড়ে দিলেন কৌতিনিয়োর পায়ে। তাতেই বিদ্যুৎ গতিতে নিকোলাস ওতামেন্দি ও সাবালেতার মাঝ দিয়ে গোলরক্ষক রোমেরোর দূরের জালের ওপরের কোনায় বল পাঠিয়ে দেন কৌতিনিয়ো। বিশ্বমানের গোলের সব উপাদানই ছিল এতে।

তবে প্রথমার্ধের শেষ মিনিটে নেইমার ও হেসুসের ওয়ান-টু করা গোলটি লুকানো ঘাতক কৌশলের মাঝে পড়ে না। এটি ছিল আর্জেন্টাইন ডিফেন্সের ব্যর্থতা। নেইমারকে ফাঁকা জায়গা দেওয়াটা সর্বদাই বিপদজনক। যেখানে বামপ্রান্তে ডান পায়ের খেলোয়াড় নেইমারকে ফাঁকা করে দেন হেসুস। ‘ইন অ্যান্ড আউট’ করতে করতে এগিয়ে চলে আগুয়ান রোমেরোকে প্লেসিং শটে পরাস্ত করে ৫০তম আন্তর্জাতিক গোল করে বসেন ব্রাজিলিয়ান তারকা। 

একইভাবে পাউলিনিয়োর গোলাটিও আর্জেন্টিনার কাছে অপ্রত্যাশিত স্কোরার থেকেই আসা। এখানেও আর্জেন্টাইন ডিফেন্স প্রহরায় রাখতে পারেনি। মার্সেলোর ক্রস উড়ে এসে পড়ে ডান প্রান্তে থাকা দানি আলভেসের কাছে। আর্জেন্টাইন ডিফেন্সের লক্ষ্য স্বাভাবিকভাবেই গোলমুখে দাঁড়ানো নেইমার, হেসুস ও অন্য আরেকজন। কিন্তু পেছন থেকে দৌড়ে আসা পাউলিনিয়োর সামনে বল ফেলেন আলভেস। কোনাকুনি শটে তিনি পরাস্ত করেন রোমেরোকে।

এখানে বলে রাখা প্রয়োজন যে, ব্রাজিলের তিনটি গোলই ছিল ক্লিন গোল অর্থ্যাৎ স্কোরারের শট সরাসরি জালের কোনা ছোঁয়া ছাড়া। 

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের