ব্রাজিল-আর্জেন্টিনা, বিশ্বকাপ বাছাইয়ে কে কোথায়?

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ১৮:০৩আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৮:৩৭

ব্রাজিল-আর্জেন্টিনা, বিশ্বকাপ বাছাইয়ে কে কোথায়? লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল সরাসরি সুযোগ পাবে মূল পর্বে। রাশিয়া বিশ্বকাপে পঞ্চম দলেরও খেলার সুযোগ থাকবে, তবে সেটা প্লে অফ বাধা পেরোতে পারলে। শেষ হয়েছে ১১ রাউন্ডের খেলা, বাকি থাকা সাত ম্যাচ আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। আর আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছে ব্রাজিল। ১১ ম্যাচ শেষে ৭ জয়, ১ হার ও ৩ ড্রতে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চূড়ায় নেইমাররা। পিছু ছাড়ছে না উরুগুয়ে। ঘরের মাঠে ইকুয়েডরকে হারিয়ে ব্রাজিলের সঙ্গে ব্যবধান রেখেছে আগের মতোই ১ পয়েন্টের। ৭ জয়, ২ হার ও ২ ড্রতে তাদের পয়েন্ট ২৩। তৃতীয় স্থানে কলম্বিয়া, যারা চিলির সঙ্গে গোল শূন্য ড্র করেছে এই রাউন্ডে। ১১ খেলায় তাদের পয়েন্ট ১৮। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর। তাদের সমান ১৭ পয়েন্ট চিলিরও, কিন্তু গোল ব্যবধানে ইকুয়েডরের (+৩) চেয়ে পিছিয়ে আছে চিলিয়ানরা (+২)।

এর পরের জায়গাতেই আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ১৬। ১১ খেলায় ৫ জয়ের বিপরীতে তারা হেরেছে ৪টি, ড্রও করেছে ৪ ম্যাচে। তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে প্যারাগুয়ে। অষ্টম স্থানে থাকা পেরুর পয়েন্ট ১৪।

পয়েন্ট টেবিলে কে কোথায় :

দল         ম্যাচ    জয়    ড্র  হার    পয়েন্ট

ব্রাজিল      ১১       ৭     ৩    ১        ২৪

উরুগুয়ে    ১১       ৭     ২    ৩        ২৩

কলম্বিয়া    ১১       ৫     ৩    ৩        ১৮

ইকুয়েডর   ১১      ৫     ২     ৪        ১৭

চিলি         ১১      ৫     ২     ৪        ১৭

আর্জেন্টিনা ১১      ৪     ৪     ৩        ১৬

প্যারাগুয়ে  ১১      ৪     ৩      ৪        ১৫

পেরু         ১১     ৪     ২      ৫        ১৪

ভেনিজুয়েলা১১     ১     ২      ৮         ৫

বলিভিয়া     ১১    ১     ১       ৯         ৪

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের