সান মারিনোকে ৮ গোল দিল জার্মানি

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ০৩:৫৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ০৪:১৯

গোল উৎসব করেছে জার্মানি র‌্যাংকিংয়ের ২০১ নম্বরে থাকা সান মারিনোর মাঠে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জয় অনিশ্চিত কিছু ছিল না। শুধু দেখার ছিল- ব্যবধানটা কত হয়! ম্যাচ শেষে স্কোরবোর্ডটা প্রত্যাশার কাছাকাছি থাকল। শনিবার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের লড়াইয়ে ৮-০ গোলে সান মারিনোকে বিধ্বস্ত করল জার্মানি।

আর্সেনালের সাবেক ফরোয়ার্ড সার্জ গ্যাব্রি জার্মানদের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে করলেন হ্যাটট্রিক। তবে সফরকারীদের গোল উৎসবের শুরুটা হয় সামি খেদিরার চতুর গোলে। কয়েক মিনিট পর গ্যাব্রির গোল, বিরতির ঠিক আগে ৩-০ করেন জোনাস হেক্টর। বিরতির পর আরও ক্ষুরধার আক্রমণে যায় জার্মানি। গ্যাব্রি তার দ্বিতীয় গোল করার পরই হেক্টরও করেন নিজের দ্বিতীয় গোল। জার্মানির ষষ্ঠ গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গ্যাব্রি, সুযোগ বুঝে দারুণ এক ভলিতে গোল করেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড। একের পর এক গোলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সান মারিনো আত্মঘাতী গোল করে বসে। শেষদিকে ৮-০ করেন কেভিন ভোল্যান্ড। এ জয়ে ‘সি’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জার্মানরা।

এদিকে নর্দার্ন আয়ারল্যান্ড ৪-০ গোলে আজারবাইজানকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে। এটি তাদের দ্বিতীয় জয়। সমান ৭ পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে তিন নম্বরে আজারবাইজান। গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র ২-১ গোলে নরওয়েকে হারিয়ে প্রতিযোগিতার প্রথম জয়ের স্বাদ পেয়েছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী