রোনালদোর মতো হতে চেয়েছিলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:০৯

ইব্রাহিমোভিচের পছন্দ রোনালদো ছোটবেলার নায়ক অনেকের জীবনেই থাকে, যাকে আদর্শ মেনে চলেন তারা। জ্লাতান ইব্রাহিমোভিচের জীবনেও এমন একজন আছেন, যার মতো করে নিজেকে গড়তে চেয়েছিলেন তিনি। সুইডেনের সাবেক এই স্ট্রাইকারের নায়ক ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক তারকাকে সবসময় অনুসরণ করেছেন ইব্রাহিমোভিচ।
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান তারকার মতে, রোনালদোর মতো খেলোয়াড় আধুনিক ফুটবলে এখন আর কেউ নেই। ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি মনে করি রোনালদো ছিলেন অনন্য। তিনি ছিলেন চমৎকার খেলোয়াড়, অসাধারণ সব কীর্তি ছিল তার। আমি তরুণ থাকতে তার খেলা দেখতাম এবং নিজেকে বলতাম ‘আমি ঠিক তার মতো হতে চাই’; যিনি ম্যাচের পার্থক্য গড়ে দেন, সহজ সরল পারফরম্যান্স করে ঔজ্জ্বলতা ছড়ান।’

দর্শক হিসেবে ইব্রার দেখা সেরা ম্যাচটি ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের বিপক্ষে রোনালদোর ব্রাজিলের ম্যাচটি। অবশ্য তার প্রিয় খেলোয়াড়ের দল হেরে যাওয়ায় মন খারাপ হয়েছিল তার, ‘আমি খুব বেশি ফুটবল দেখি না কারণ আমাকে খেলতে হয়। কিন্তু তিনি এমন একজন খেলোয়াড় যার খেলা আপনি দেখতে চাইবেন।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের