মেসিকে আটকানোর উপায় দেখছেন না কলম্বিয়ান গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৮

ওসপিনার সঙ্গে মেসির লড়াই ব্রাজিলের বিপক্ষে ‘বোতলবন্দি’ হয়ে ছিলেন লিওনেল মেসি। তিতের ছকে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার দল ৩-০ গোলে হেরে ফেরায় আবার শঙ্কা জেগেছে বিশ্বকাপে খেলায়। কিন্তু কে না জানে এই মেসির জ্বলে উঠতে সময় লাগে না এতোটুকু। হয়তো কলম্বিয়ার বিপক্ষেই স্বরূপে ফিরবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। তাকে খুব ভালোভাবে চেনেন বলেই কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ ওসপিনা খুব সতর্ক। অতীত অভিজ্ঞতা থেকে তিনি বলেই দিলেন, মেসিকে আটকানো অসম্ভব।
মেসির মুখোমুখি হয়েছেন তিনি আগেও। সেই অভিজ্ঞতাগুলো মোটেও সুখকর ছিল না আর্সেনালের এই গোলরক্ষকের। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাকে যে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে মেসির সামনে, সেটা বলার অপেক্ষা রাখে না। মাঠে নামার আগে অবশ্য আত্মসমর্পণ করে নিলেন এই গোলরক্ষক, ‘মেসিকে আটকানোর কোনও পথ নেই।’ যদিও বার্সেলোনার তারকা ছাড়াও যে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে আরও অনেক ভালোমানের খেলোয়াড় আছে, সেটাও তার খুব ভালোভাবে জানা। গনসালো হিগুয়েইন, সের্হিয়ো আগুয়েরো, আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার আগে বললেন, ‘আমরা আমাদের খেলা খেলতে চেষ্টা করব। শুধু মেসির বিপক্ষে নয়, আমরা আর্জেন্টিনার পুরো দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। মেসির চারপাশে সেরা মানের খেলোয়াড়রা আছে, তাই অবশ্যই প্রত্যেককে নিয়ে সতর্ক হতে হবে আমাদের।’

২০১৫ সালের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে কলম্বিয়ার হারের ম্যাচে মেসির পেনাল্টি শট দারুণ দক্ষতায় রুখে দেন ওসপিনা। তবে এবার আর্জেন্টিনার পুরো আক্রমণভাগকে রুখতে নিজেদের রক্ষণভাগকে দৃঢ়তার সঙ্গে লড়তে আহ্বান জানান ওসপিনা, ‘তারা অনেক লড়াকু পারফরম্যান্স করবে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। আর্জেন্টিনার আক্রমণভাগের বিরুদ্ধে আমাদের রক্ষণভাগকে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী