ভালদানোর মতে মেসি-আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ অসম্ভব

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ০০:০৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০০:৪৬

হোর্হে ভালদানো আর মাত্র কয়েক ঘণ্টা পর কলম্বিয়ার বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে সান হুয়ানে নামছে আর্জেন্টিনা। কঠিন এক পরিস্থিতি মাথায় রেখে তারা এই ম্যাচে প্রতিপক্ষকে স্বাগত জানাবে। বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই এদগার্দো বাউজার দলের জন্য। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক তারকা হোর্হে ভালদানো স্বীকার করলেন তার দেশের ফুটবল দল বাছাইপর্বে জটিল সমীকরণের মধ্যে আছে। কিন্তু তার বিশ্বাস, আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট পাবে। আর কলম্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করবে লিওনেল মেসি ও তার সতীর্থরা। আর আর্জেন্টিনা ও মেসিকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারছেন না রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার সাবেক এই কোচ।

এক রেডিওকে দেওয়া সাক্ষাতকারে আশাবাদী হয়ে উঠলেন ভালদানো, ‘সামলে ওঠার খুব বেশি সময় নেই। কিন্তু আমি বিশ্বাস করি সমস্যা যত কঠিন, সমাধান ততই সহজ। নিজেদের ফিরে পেতে খেলোয়াড়রা একসঙ্গে কাজ করবে আমার বিশ্বাস। মেসিকে ছাড়া বিশ্বকাপকে বিশ্বকাপ মনে হবে না।’ ৭ ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকান পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এমন অবস্থায় ভালদানোর মনেও শঙ্কা কাজ করছে, ‘আর্জেন্টিনা এখন কঠিন অবস্থার মধ্যে আছে। এখনও ৭ ম্যাচ বাকি আছে, আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি কিন্তু চ্যালেঞ্জিং। অনেক চাপ আছে সবার মনে। এই অবস্থার মধ্যে লড়াই করা খুব সহজ নয়।’

ভালদানো মনে করেন, এই আর্জেন্টিনা দল অতীতের কয়েকটি অর্জনে প্রশংসার দাবিদার ছিল। কিন্তু সেইভাবে তাদের সমাদর করা হয়নি, ‘টানা তিন ফাইনালে খেলা কতটা কঠিন হতে পারে সেটা আমরা কখনও ভাবিনি। তা্ই এই (বিশ্বকাপ বাছাইপর্বের খারাপ অবস্থা) শাস্তি আমাদের (ভক্ত) পাওয়া দরকার। বাউজাকে ৪ কোটি আর্জেন্টাইনের আশা আকাঙ্ক্ষার কথা ভাবতে হয়, যারা ফুটবল পাগল। এই ধরনের চাপের পরিবেশে লড়াই করা সহজ নয়।’
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে