পিকে-শাকিরার কারণেই বার্সেলোনার বড় চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১১:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১১:১৭

পিকে-শাকিরার কারণেই বার্সেলোনার বড় চুক্তি সামনের মৌসুম থেকে বার্সেলোনার জার্সিতে আর থাকবে না ‘কাতার এয়ারওয়েজ’। ২০১৭ সালের জুলাই থেকে লিওনেল মেসিদের গায়ে জড়ানো জার্সিতে দেখা যাবে ‘র‌্যাকুটেন’। জাপানের ইলেক্ট্রনিক্স কম্পানির সঙ্গে চার বছরের চুক্তি করেছে বার্সেলোনা। এই প্রতিষ্ঠানটিই এখন কাতালান ক্লাবটির প্রধান কিট স্পন্সর। প্রায় ২৫০ মিলিয়ন ইউরোর নতুন এই চুক্তিটা হয়েছে জেরার্দ পিকে ও শাকিরার কারণে। এই জুটিই বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন র‌্যাকুটেনের কর্ণধার হিরোশি মিকিতানির।

ফুটবলের বাইরে পিকের ভিডিও গেমসের ব্যবসা আছে। এই ব্যবসার কারণেই মিকিতানির সঙ্গে বার্সেলোনা ডিফেন্ডার ও তার বান্ধবী শাকিরার বন্ধুত্ব। আর এই সম্পর্ক এখন বার্সেলোনার বড় এই চুক্তিতে রাখল গুরুত্বপূর্ণ ভূমিকা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর গত প্রাক মৌসুমের সময় স্যান ফ্রান্সিসকোতে এই জুটি ডিনারের ব্যবস্থা করেছিলেন বার্তোমেউ ও মিকিতানির জন্য। ওখানেই চুক্তির প্রাথমিক বিষয়বস্তু চূড়ান্ত হয়েছিল। যদিও ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল চুক্তির পথ তৈরির জন্য পিকেকে কোনও ধরণের বাড়তি ‘পারিশ্রমিক’ দেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট মানেল আরোয়ো। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে