রোনালদোর হ্যাটট্রিকে ক্যালদেরনে বিষণ্ন অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ০৩:৫৪আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ০৪:১২

রোনালদোর হ্যাটট্রিক নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে গত কয়েকটি ম্যাচ সুখকর কাটেনি রিয়াল মাদ্রিদের, ছয় ম্যাচ ধরে তারা প্রতিবেশী দলটিকে হারাতে পারেনি। আর ভিসেন্তে ক্যালদেরনে গেলেই যেন অবস্থাটা বেশি খারাপ। অ্যাতলেতিকোর ঘরের মাঠে আগের দুই ম্যাচে ড্র করতে হয়েছিল রিয়ালকে। অবশেষে ক্যালদেরনে ড্রয়ের ধারা থেকে বের হতে পারল তারা শনিবার।

এদিন লা লিগার মাদ্রিদ ডার্বি রিয়ালের জন্য ছিল শেষ ক্যালদেরন সফর। ওদিকে অ্যাতলেতিকো নিজেদের মাঠে শেষ ডার্বিটা জিততে মরিয়া হয়ে ছিল। উৎসবে রাঙাতে চেয়েছিল তারা রাতটা। কিন্তু সেটা হতে দিলেন কোথায় ক্রিস্তিয়ানো রোনালদো! অ্যাতলেতিকোর উৎসবের প্রস্তুতি মাটি করে দিলেন পর্তুগিজ তারকা, তার হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে শীর্ষস্থানের ব্যবধান বাড়িয়ে নিল রিয়াল। ১২ ম্যাচে ৩০ পয়েন্টে এক নম্বরে জিনেদিন জিদানের দল। আর চার পয়েন্ট পেছনে থেকে দুইয়ে বার্সেলোনা (২৬)। এই হারে শিরোপার দৌড় থেকে অনেকখানি ছিটকে গেল অ্যাতলেতিকো। শীর্ষস্থান থেকে তাদের ব্যবধান ৯ পয়েন্টের, পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে তারা। শীর্ষ পাঁচে তাদের ওপরে তিন ও চার নম্বর দল সেভিয়া (২৪) ও ভিয়ারিয়াল (২১)।  

ফর্মে ফেরা রোনালদো তার বিধ্বংসী পারফরম্যান্স ধরে রাখলেন। মাত্র ২৩ মিনিটে তার অসাধারণ ফ্রিকিক প্রতিপক্ষের খেলোয়াড় সাভিচের গায়ে লেগে সরাসরি জালে জড়ায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে আরও তুখোড় রোনালদো। ৭১ মিনিটে ডি-বক্সে সাভিচের ফাউলের শিকার হন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টিতে রোনালদো পরাস্ত করেন অ্যাতলেতিকো গোলরক্ষক ওবলাককে। ঠিক ৬ মিনিটে পর চমৎকার ও ক্ষিপ্রগতির কাউন্টার অ্যাটাকে গ্যারেথ বেল ক্রস দেন রোনালদোকে, ৩১ বছর বয়সী ফরোয়ার্ড এবার ব্যাকপোস্টের সামনে থেকে গোল করেন।

/এফএইচএম/

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী