রোনালদোকে দেখে গা জ্বলেছিল গ্রিজমানের

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৬:১১আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৬:১৭

গ্রিয়েজমানের সঙ্গে রোনালদো দেশের মাটিতে বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠে কখনও হারেনি ফ্রান্স, কিন্তু সেই ধারায় ছেদ পড়ে গত ইউরোতে। সবাইকে চমকে দেয় ‘আন্ডারডগ’ হিসেবে টুর্নামেন্টে খেলতে নামা পর্তুগাল। শিরোপার লড়াইয়ে ফরাসিদের কান্নায় ভাসিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোয় অনুপ্রাণিত দলটি জেতে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ, যে উৎসবের রেশ অনেক দিন থাকবে পর্তুগিজদের মনে। অন্যদিকে কষ্টটা ভুলতে চাইলেও পারেনি ফরাসিরা। দলের তারকা আন্তোয়ান গ্রিজমান এতটাই দুঃখ পেয়েছিলেন যে প্রতিযোগিতার কয়েকদিন পরও প্রতিপক্ষের অধিনায়ক রোনালদোকে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন। রিয়াল মাদ্রিদের তারকা এক আলাপচারিতায় জানালেন এমন এক ঘটনার কথা।

গত সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিক করার উচ্ছ্বাস এখনও তরতাজা রোনালদোর। এই সুযোগে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মূল ফরোয়ার্ড গ্রিজমানের ইউরো ফাইনাল হারের দুঃখটা জানালেন তিনি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে ৩১ বছর বয়সী বলেন, ‘এটা খুব মজার। ফাইনাল শেষ হওয়ার কিছুদিন পর যখন আমি মিয়ামিতে ছুটি কাটাচ্ছিলাম, তখন আন্তোয়ান গ্রিজমানের সঙ্গে একটি রেস্তোরায় আমার দেখা। ওখানে সে তার বাগদত্তার সঙ্গে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর সে আমার টেবিলের কাছে এলো এবং বাঁকা ঠোটে হাসি দিয়ে বলল, ‘ক্রিস্তিয়ানো, আমি তোমাকে ঘৃণা করি।’

এই আলাপচারিতায় রোনালদো দিদিয়ের দেশমের দলের হারের কারণ ব্যাখ্যা করলেন। তার মতে অতিরিক্ত আত্মবিশ্বাস ডুবিয়েছিল ফ্রান্সকে, ‘আমি মনে করি প্রশান্তি সবকিছুর চাবিকাঠি। জানতাম আমরা ফেভারিট ছিলাম না, এটা ছিল আমাদের জন্য বড় সুবিধা। যখন মাঠে আমরা অনুশীলন শুরু করেছিলাম, তখন মনে হচ্ছিল ফরাসিরা অনেক বেশি ফুরফুরে মেজাজে আছে। তারা অনেক হাসছিল। একটি খেলা শুরুর আগে হাসার অধিকার আপনার আছে কিন্তু তাদের সবাইকে খুব খুশি লাগছিল। ফরাসিরা ভাবছিল তারা খুব সহজে জিতে যাচ্ছে, অন্তত তাদের এই অনুভূতিটা আমরা বুঝতে পেরেছিলাম।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী