মেনত্তির কাছে ম্যারাডোনা-মেসির পার্থক্য যেখানে

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৯:২৩আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২০:৪৬

ম্যারাডোনার সঙ্গে মেসি ফুটবল আকাশে তখনও জ্বলে উঠেনি লিওনেল মেসি নামটা। পেশাদারী ক্যারিয়ারও হয়নি শুরু। তবু তাকে তুলনায় দাঁড় করানো হচ্ছিল ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। সেই শুরু, এর পর বাঁ পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সঙ্গে নিজের তুলনায় আরও রসদ জুগিয়েছেন মেসি। অনেকের কাছে তো ম্যারাডোনার চেয়েও এগিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড! চেজার লুই মেনত্তি তাদের দলে নন। আগেও তিনি অনেকবার ম্যারাডোনাকে এগিয়ে রেখেছেন মেসি থেকে, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে কথাটা বললেন আরেকবার। যেখানে ম্যারাডোনা-মেসির পার্থক্য করতে গিয়ে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেছেন, ‘মেসির চেয়ে অনেক বড় যোদ্ধা ম্যারাডোনা।’

মেসির ফুটবলেও মুগ্ধ মেনত্তি। একবার তিনি বলেছিলেন, ‘সৌভাগ্য যে মেসির খেলা দেখার সুযোগ হয়েছে আমাদের।’ ম্যারাডোনাকে তো তিনি দেখেছেন কোচ হিসেবে। কাছ থেকে দেখার সেই অভিজ্ঞতা থেকেই মেনত্তির বক্তব্য, ‘ম্যারাডোনা ছিল বিদ্রোহী, যা মেসি নয়। ডিয়েগোর কোনও কিছু ঠিকঠাক না হলে নিজের ওপর ক্ষেপে যেত। ও ছিল দারুণ এক সতীর্থ, সবাইকে প্রচণ্ড সমর্থন দিতো।’ সঙ্গে যোগ করলেন, ‘ম্যারাডোনা অনেক বড় যোদ্ধা। ওরা আসলে দুজন দুই ধরনের চরিত্র।’

অনেক সংগ্রাম করে ম্যারাডোনাকে জায়গা করে নিতে হয়েছিল ফুটবল বিশ্বে। তেমন কোনও সুযোগ-সুবিধা ছিল না তার। নানা প্রতিবন্ধকতা জয় করে বিশ্বসেরার আসনে বসা এই কিংবদন্তির জীবনের গল্পটাও উঠে এসেছে মেনত্তির কথায়, ‘লিওর গল্পটা আলাদা। ডিয়েগো এসেছিল সম্পূর্ণ আলাদা জগত থেকে। খুব নিচু একটা জায়গা থেকে উঠে এসেছিল ম্যারাডোনা। আর্জেন্টিনোস জুনিয়রস দিয়ে ফুটবলে পা রাখার পর যোগ দেয় বোকা জুনিয়র্সে। অনেক কঠিন বিষয় সহ্য করতে হয়েছে ওকে। সেটা শুধু মাঠে নয়, ব্যক্তিগত জীবনেও।’ আর মেসির পথচলাটা তার কাছে এমন, ‘মেসি নিজেকে গড়ে তুলেছে একেবারে আলাদা পথে। ওকেও কঠিন পথ পেরোতে হয়েছে, তবে সেটা ম্যারাডোনার মতো করে নয়। যদিও ওরা দুজনই মাঠে জাদুকরী সব মুহূর্তের জন্ম দিয়েছে।’ স্পোর্ত

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী