মেসি বার্সাতেই থাকবেন বিশ্বাস মরিনহোর

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ০৭:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৭:২০

হোসে মরিনহো বার্সেলোনায় লিওনেল মেসি নতুন চুক্তি করবেন না এটা বিশ্বাস হয় না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। কীভাবে হবে! এক যুগ ধরে যে ক্লাবের জার্সিতে মাঠ মাতাচ্ছেন, সেখান থেকে চলে যাওয়া কারও জন্য সহজ নয় মনে করেন পর্তুগিজ কোচ। তার আশা, ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনার এই ফরোয়ার্ড ন্যু ক্যাম্পে থাকবেন।

মেসিকে প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ হয়েছিল মরিনহোর, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। ওই সময় দেখেছেন বার্সার প্রতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভালোবাসা। তার একান্ত মতামত- মেসি ও বার্সার মধ্যে কখনও বিচ্ছেদ ঘটবে না। রিয়াল ও ইন্টার মিলানের সাবেক কোচ বললেন, ‘প্রত্যেক মৌসুমে লিওনেল মেসিকে নিয়ে একই গল্প, সে চলে যাচ্ছে এবং কখনও ফিরবে না। সত্যি বলছি, আমি আশা করি কখনও সে যাবে না। কারণ সে বার্সেলোনার, আর বার্সেলোনা তার। সবচেয়ে সুন্দর ও স্বাভাবিক বিষয় হবে তার থেকে যাওয়া, যেখানে শুরু সেই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করা। আমি মনে করি সে ওখানে থেকেই শেষ করবে। কিন্তু এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী