রোনালদোকে ফিফা বর্ষসেরা ভাবছেন তিতে

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১৬:১৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৬:১৪

ক্রিস্তিয়ানো রোনালদো ব্যালন ডি’অরের জন্য এই বছর সবচেয়ে ফেভারিট ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বের তারকা ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও দলের কোচ তার হাতে চতুর্থ ব্যালন ডি’অর দেখছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে একাদশ চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগালকে প্রথম ইউরো জেতানোর পর স্বাভাবিকভাবেই এগিয়ে আছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। ব্রাজিলের কোচ তিতের বিশ্বাস- ব্যালন ডি’অরই শুধু নয়, এই বছরের ফিফা বর্ষসেরার পুরস্কারও হাতে নেবেন রোনালদো। তার মতে লিওনেল মেসি শীর্ষ তিনেও থাকতে পারবেন না।

এক ব্রাজিলিয়ান সংবাদপত্রকে তিতে তার মতামত জানান, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, কিন্তু এই বছর রোনালদো ছিল সেরা। দারুণ সব জয়ে বছরটা অনেক ভালো কেটেছে তার। সে অনেক বেশি সরাসরি খেলে, গোলগুলো চমৎকার। আর মেসি হচ্ছে সৃজনশীল।’ রোনালদোর সঙ্গে ফিফার সংক্ষিপ্ত তিনে কে কে থাকবেন প্রশ্নে ব্রাজিলের কোচ বলেন, ‘দ্বিতীয় নেইমার ও তৃতীয় গ্রিজমান (আন্তোয়ান)। মেসিকে বাদ রাখার কারণ সে চোটে ছিল অনেক সময়।’

এর আগে ২০০৮ সালে ফিফা ও ব্যালন ডি’অর দুটোই জিতেছিলেন রোনালদো।

আগামী ৯ জানুয়ারি জুরিখে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস দেওয়া হবে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম