ম্যানসিটিকে বড় লজ্জা দিল লিস্টার

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ০১:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ০৪:০০

হ্যাটট্রিক করলেন ভার্ডি প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সবচেয়ে বড় অঘটন ঘটল শনিবার। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিস্টার সিটি। জেমি ভার্ডির হ্যাটট্রিকে গত মৌসুমের ফর্মই যেন ফিরে পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় লিস্টারের আগের জয়টি ছিল অক্টোবরের শেষদিকে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এরপর তারা পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হারের লজ্জা পেয়েছিল, বাকি দুটি হয় ড্র। অন্যদিকে মৌসুমের মাত্র একটি ম্যাচ হেরে স্বাভাবিকভাবে এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ছন্নছাড়া পেপ গার্দিওলার শিষ্যরা। মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে তারা। শেষ বাঁশি বাজলে তারা ছিল ৪-২ গোলে পিছিয়ে, যেখানে জয়ী দল লিস্টার।

ম্যাচটি ছিল ভার্ডির একার। মাত্র তৃতীয় মিনিটে গোলমুখ খোলেন তিনি। দুই মিনিট পর এন্ডি কিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দলের তৃতীয় গোলটি করেন ভার্ডি। ২০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লিস্টার। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে ভার্ডির হ্যাটট্রিকে ম্যানসিটির জালে এক হালি গোল পূর্ণ করে লিস্টার। আলেক্সান্দার কোলারোভ ফ্রি কিক থেকে ও নোলিতো ইনজুরি সময়ে গোল করে ম্যানসিটিকে ফেরানোর আশা জাগান। কিন্তু গার্দিওলার দলের জন্য গোলগুলো এসেছে বড্ড দেরিতে।

১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারেই থাকল ম্যানচেস্টার সিটি। আর মৌসুমের চতুর্থ জয়ে দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এলো লিস্টার। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম