শাপেকোয়েনসের জন্য শিরোপা জেতা হলো না ন্যাসিওনালের

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৬, ২২:৫৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২২:৫৯

ন্যাসিওনালের জালে বল জড়াল আরেকবার শিরোপা জেতার মঞ্চেই উঠতে পারেনি ন্যাসিওনাল, জাপানের ক্লাব কাশিমার বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। সমান্তরালে নিজেদের ইতিহাসে প্রথম জাপানি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে কাশিমা।

ক্লাব বিশ্বকাপ খেলতে আসার আগে অ্যাতলেতিকো ন্যাসিওনাল জানিয়ে রেখেছিল, জাপান থেকে তারা শিরোপা জিতে আনতে চায় শাপেকোয়েনসের জন্য। কোপা সুদামেরিকানায় তাদের বিপক্ষে খেলতে যাওয়ার সময়ই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সব হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর যে মিশন নিয়ে কলম্বিয়ান ক্লাবটি পা রেখেছিল জাপানে, সেটা শুরু হতে হতেই হয়ে গেল শেষ! শিরোপা জেতার মঞ্চেই উঠতে পারেনি ন্যাসিওনাল, জাপানের ক্লাব কাশিমার বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। সমান্তরালে নিজেদের ইতিহাসে প্রথম জাপানি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে কাশিমা।

প্লে অফের বাধা পেরিয়ে এসেছিল কাশিমা ২-১ গোলে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে হারিয়ে। এর পর কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকান দল মামেলোদি সানডাউনকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। শেষ চারের লড়াই তো জাপানিজ ক্লাব আরও ধারালো। এবার তারা হারাল কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ন্যাসিওনালকে।

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ায় কলম্বিয়ান ক্লাবটি সেমিফাইনাল দিয়েই শুরু করেছিল ক্লাব বিশ্বকাপের মিশন। যে মিশনে ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা শোমা দোইয়ের পেনাল্টি গোলে। দ্বিতীয়ার্ধের শেষ ৭ মিনিটের ঝড়ে সব আশা উড়ে যায় ন্যাসিওনালের। ৮৩ মিনিটে ইয়াসুশি এন্দোর লক্ষ্যভেদের পর কলম্বিয়ান ক্লাবের জালে কাশিমা তৃতীয়বার বল জড়ায় উমা সুজুকি লক্ষ্যভেদ করলে। ৩-০ গোলের বড় জয়ে জাপানের ইতিহাসে প্রথম দল হিসেবে উঠে যায় তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকান দল ক্লাব আমেরিকার বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা নয় ইউরোপ চ্যাম্পিয়নদের জন্য। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে