শেখ জামালকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৮:২৫

আবাহনীর গোলোৎসব এই জয়ে ২০ খেলায় আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ৪৬, বাকি দুটি খেলায় ৪ পয়েন্ট পেলেই জিতবে তাদের পঞ্চম বিপিএল শিরোপা। আবাহনীর খেলা বাকি রহমতগঞ্জ ও উত্তর বারিধারার বিপক্ষে। তাই তাদের শিরোপা অনেকটাই নিশ্চিত বলা যায়।

শেখ জামালের বিপক্ষে দুরন্ত এক জয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার খুব কাছে চলে এলো ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত লিগের গুরুত্বপূর্ণ খেলাটিতে আবাহনী ৩-২ গোলে জামালকে হারিয়ে দেয়।

আবাহনীর জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। চার মিনিটের ইনজুরি টাইমে তিনি দুটি গোল করে দলকে এনে দেন মহামূল্যবান এক জয়। এই জয়ে ২০ খেলায় আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ৪৬, বাকি দুটি খেলায় ৪ পয়েন্ট পেলেই তারা জিতবে তাদের পঞ্চম বিপিএল শিরোপা। আবাহনীর খেলা বাকি রহমতগঞ্জ ও উত্তর বারিধারার বিপক্ষে। তাই তাদের শিরোপা অনেকটাই নিশ্চিত বলা যায়।

খেলার ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের ডানপ্রান্ত থেকে  ইংলিশ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের ক্রস হেডে ক্লিয়ার করেন জামালের ডিফেন্ডার তপু বর্মণ, ফিরতি বলে ইমন মাহমুদের  শট জামাল গোলরক্ষক হিমেল ঠেকালেও হেড দিয়ে বল জালে পাঠান জুয়েল রানা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে ঢাকা আবাহনী।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের মাথায়  ম্যাচে সমতা আনে শেখ জামাল। ডিফেন্ডার লিংকনের দূরপাল্লার শট আবাহনী গোলরক্ষক সোহেল ফিস্ট করে ফেরালেও তা এসে পড়ে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর সামনে। চলতি বলে চমৎকার ভলিতে গোল করেন তিনি।

৮১ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইক অটোজারেরির মাঝমাঠ থেকে  ভাসিয়ে দেয়া বল আবাহনীর রক্ষণভাগে নিয়ন্ত্রণে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। মাপা শটে আগুয়ান সোহেলের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এমেকা।

আবাহনী যখন এগিয়ে যাচ্ছে নিশ্চিত পরাজয়ের দিকে, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে জুয়েল রানার বাড়িয়ে দেওয়া বল বক্সে দারুণ হেডে তিনি জালে জড়িয়ে আনেন সমতা। চার মিনিটের ইনজুরি টাইমের তৃতীয়  মিনিটে আবারও জুয়েল রানা ভেদ করেন জামাল ডিফেন্স, মাপা স্কয়ার পাস প্লেসিং করে দলকে স্মরণীয় জয় এনে দেন জীবন। শিরোপার সুবাস পেতে থাকে আবাহনী।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী