মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মখ কাপের প্লেট পর্বের সেমিফাইনালে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।
আজ শনিবার কুয়ালালামপুরে প্যানাসনিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মিডফিল্ডার ফাহিম মোর্শেদ। ৭ ও ১১ মিনিটে করা তার দুটি গোলে বাংলাদেশের কিশোররা হারিয়ে দেয় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একাডেমির দলটিকে।
বাংলাদেশ কাল রবিবার জাপানের সোনান বেলমেয়ারের বিপক্ষে ফাইনালে খেলবে। বেলমেয়ার অন্য সেমিফাইনালে স্বদেশি কাওয়াসাকি ফ্রন্টেলকে ১-০ গোলে হারায়।
/আরএম/এফএইচএম/








