নেইমারের বার্সা ক্যারিয়ার বাঁচিয়ে দিয়েছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ২১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২১:৩৮

নেইমারের বার্সা ক্যারিয়ার বাঁচিয়ে দিয়েছেন মেসি! বার্সেলোনার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে না পারার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নেইমার যোগ করতে পারছিলেন কিছুই। হতাশায় ভেঙে পড়াটা তাই স্বাভাবিক ছিল তার জন্য। কঠিন ওই অবস্থা থেকে তাকে টেনে তুলেছিলেন কে জানেন? লিওনেল মেসি।

সান্তোসের এক ফুটবলার। নামটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। ব্রাজিলিয়ানরা যার মাঝে খুঁজে পেয়েছিল পেলের ছায়া। ফুটবল বিশ্বে তাই নেইমার নামটা ছড়িয়ে যেতে সময় লাগেনি খুব একটা। আগামীর তারকাকে নিয়ে আলোচনারও কমতি ছিল না। দলবদলে মৌসুম শুরুর আগে কত আলোচনা যে হয়েছে তাকে ঘিরে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউইনাইট, আর্সেনাল-ইউরোপের কোনও বড় ক্লাবের নাম বাদ যায়নি আর। যদিও সবাইকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ডকে দলে নিয়ে নেয় বার্সেলোনা।

কিন্তু যে আশার আলো জ্বেলে তিনি যোগ দিয়েছিলেন ন্যু ক্যাম্পে, সেটা কোনোভাবেই পারছিলেন না পূরণ করতে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনা নাম লেখানোর পর নিষ্প্রভ এক নেইমারকেই আবিষ্কার করে বিশ্ব। কাতালান ক্লাবটির ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে না পারার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও যোগ করতে পারছিলেন কিছুই। হতাশায় ভেঙে পড়াটা তাই স্বাভাবিক ছিল নেইমারের জন্য। কঠিন ওই অবস্থা থেকে তাকে টেনে তুলেছিলেন কে জানেন? লিওনেল মেসি। আমেরিকান সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেই বলেছেন এমনটা।

মেসি-নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা থাকার কথা নয় কারও। মাঠ কিংবা মাঠের বাইরে তাদের সম্পর্কের রসায়নটা দারুণ। যদিও শুরুর দিকে তো আর এমনটা ছিল না। তখন নিজের পারফরম্যান্স নিয়েই বেশি ভাবতে হয়েছে নেইমারকে। সান্তোস থেকে বার্সার আসার পর কিছুইতেই যখন নিজের সেরাটা সামনে আনতে পারছিলেন না ব্রাজিলিয়ান তারকা, তখন মনমরা হয়ে বসে থাকলেন ড্রেসিংরুমের এক কোণায়। বার্সেলোনার ক্যারিয়ারটাও তখন পড়ে গিয়েছিল তার সংশয়ে।

কঠিন ওই পরিস্থিতি জয় করতে পেরেছেন তিনি মেসির সাহায্যে। কিভাবে? শুনুন তার মুখেই, ‘মেসিকে নিয়ে দারুণ একটা গল্প আছে আমার। (ন্যু ক্যাম্পের) শুরুর দিকটা মোটেও আমার ক্যারিয়ারের ভালো সময় ছিল না। ঠিক ওই মুহূর্তে লিও সাহায্য করেছিল আমাকে। ও দেখতো আমি মন খারাপ করে বসে আছি মাথা নিচু করে, কোনও কিছুই আসলে ভালো যাচ্ছিল না। তখন লিও আমাকে বলেছিল, নিজের মতো করে খেলা চালিয়ে যেতে, আমি যেটা পারি, সেটাই করতে।’ মেসির বলা কথাগুলো তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানালেন কথার পরের অংশে, ‘ওর কথাগুলো খুব কাজে দিয়েছিল। ওই সময় ও আমাকে খুব সাহায্য করেছিল। সে এমন এক ব্যক্তি, যাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি।’ ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী