মেসির নতুন চুক্তি নিয়ে কোনও কথা হয়নি

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭

লিওনেল মেসি লিওনেল মেসির চুক্তি নিয়ে কত কথা, কত গুঞ্জন। সবকিছু তৈরি করছে স্প্যানিশ গণমাধ্যম। কয়েকদিন আগে তাদের দাবি ছিল- নতুন চুক্তির ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ন্যু ক্যাম্পে গেছেন মেসির বাবা হোর্হে। শোনা গেছে- বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন তারকাকে রেখে দেওয়ার প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু ক্লাবের সহসভাপতি জর্দি মেস্ত্রে জানালেন নতুন চুক্তি নিয়ে কোনও পক্ষের মধ্যে কোনও আলাপ আলোচনা হয়নি।

মেসির নতুন চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা প্রত্যাখ্যান করল বার্সেলোনা। রবিবার ডার্বি জেতার পর মেস্ত্রে স্পষ্ট করে বলেছেন, ‘মেসির চুক্তি নবায়ন নিয়ে আমরা এখনও কোনও আলাপ শুরু করিনি। কিন্তু নেইমার ও লুই সুয়ারেসের চুক্তির পর আমরা আশাবাদী বছরের প্রথম তিনমাসের মধ্যে এটা চূড়ান্ত করব।’

মেসির বাবার ন্যু ক্যাম্পে আসার খবরকে স্বাগত জানিয়েছিলেন কোচ লুই এনরিকে। বিষয়টিকে ‘ভালো খবর’ উল্লেখ করলেও মেসির চুক্তি নিয়ে নীরব ছিলেন তিনি। সম্প্রতি ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো সুয়ারেস সিদ্ধান্তটি মেসির একান্ত বললেও আশাবাদী তিনি, ‘আমরা আশা করি ক্লাবে একসঙ্গে থাকতে পারব। সে খুশি। দারুণ আছে এখানে। কিন্তু সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের