মেসি সপ্তাহে বেতন পাবেন ৬ কোটি টাকার বেশি!

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ২০:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২০:১৫

মেসি সপ্তাহে বেতন পাবেন ৬ কোটি টাকার বেশি! সভাপতি বার্তোমেউয়ের বিশ্বাস চুক্তি নবায়ন করে বার্সাতেই থাকবেন মেসি। আর নতুন চুক্তিতে তিনি পরিণত হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। সেই বেতনটা সপ্তাহে ৬ কোটি টাকার বেশি হবে বলে খবর ব্রিটিশ দৈনিক ‘এক্সপ্রেস’-এর।

নেইমার-লুই সুয়ারেস নবায়ন করেছেন চুক্তি। ২০২১ সাল পর্যন্ত তারা থাকছেন বার্সেলোনায়। যদিও তাদের আক্রমণভাগের সঙ্গী লিওনেল মেসির ন্যু ক্যাম্প ভবিষ্যৎ দুলছে সুতোয়। এখনও পর্যন্ত চুক্তি নবায়ন না করা আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি আর থাকতে চাইছেন না বার্সেলোনায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর ছিল, ২০১৮ সাল পর্যন্ত থাকা চুক্তিটা শেষ করেই ন্যু ক্যাম্পকে বিদায় জানাতে চান মেসি। যদিও কাতালান ক্লাবটির সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিশ্বাস চুক্তি নবায়ন করে বার্সাতেই থাকবেন তিনি। আর নতুন চুক্তিতে মেসি পরিণত হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। সেই বেতনটা সপ্তাহে ৬ কোটি টাকার বেশি হবে খবর ব্রিটিশ দৈনিক ‘এক্সপ্রেস’-এর।

অবশ্য চুক্তি নবায়ন করলে মেসির বেতন কত হতে পারে, সে ব্যাপারে কিছু জানাননি বার্তোমেউ। তিনি কেবল জানিয়ে রেখেছেন, ‘যেহেতু মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, তাই সব দিক থেকেই তার বিশ্বসেরা হওয়া উচিত, আর সেটা আর্থিকভাবেও।’ বার্সা প্রধান মেসির বেতনের অঙ্কটা না বললেও এখন খেলোয়াড়দের যে বেতন তালিকা রয়েছে, তাতে সবার উপরে থাকছেন তারই জাতীয় দল সতীর্থ কার্লোস তেভেজ। বোকা জুনিয়র্সে খেলা এই স্ট্রাইকার অবশ্য এখন যে অঙ্কটা পাচ্ছেন, সেটা খুব বেশি নয়। তবে চীনা ক্লাব ফুটবল তাকে হাতছানি দিচ্ছে লোভনীয় এক প্রস্তাব। সাংহাই এসআইপিজি নাকি তেভেজকে দিয়েছে সপ্তাহে ৬ কোটি টাকার প্রস্তাব। যেহেতু বার্তোমেউ মেসিকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানাতে চাইছেন,  সেহেতু তেভেজের এই বেতনকেও ছাড়িয়ে যাবে তা। মানে তেভেজ যদি চীনা লিগে যোগ দেন, তাহলে চুক্তি নবায়ন করলে মেসির বেতন হবে সপ্তাহে ৬ কোটি টাকার বেশি! এক্সপ্রেস

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের