সাফে জাতীয় মহিলা ফুটবল দলের স্পনসর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮

সাফে জাতীয় মহিলা ফুটবল দলের স্পনসর ওয়ালটন সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের স্পনসর হলো ওয়ালটন। আগামী ২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ওয়ালটনকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ওয়ালটনের পক্ষ থেকে ডন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাফুফে এবং মহিলা ফুটবলের সঙ্গে আছি। ভবিষ্যতে থাকবো বলেই আশা করি। আমরা মহিলা জাতীয় ফুটবল দলকে নগদ ৫ লাখ টাকা দিচ্ছি। এছাড়াও অনুশীলন জার্সি এবং আনুষাঙ্গিক সরঞ্জাম দেব। যার মূল্যমান হবে প্রায় দুই লাখ টাকা।’

আসন্ন সাফ  চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের