মেসির নতুন চুক্তি নিয়ে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:১২

মেসির নতুন চুক্তি নিয়ে মুখ খুললেন নেইমার স্প্যানিশ মিডিয়ায় মেসির ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার গুঞ্জন উড়াউড়ি করলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। ব্রাজিলিয়ান তারকা জানিয়ে রাখলেন, শিগগিরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি।

বেশ কিছুদিন হলো বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। তার পথ ধরে আক্রমণভাগের সঙ্গী লুই সুয়ারেসও বাড়িয়ে নিয়েছেন চুক্তির সময়। যদিও ‘এমএসএন’-এর তৃতীয় জন লিওনেল মেসির নতুন চুক্তি দুলছে সুতোয়। স্প্যানিশ মিডিয়ায় মেসির ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার গুঞ্জন উড়াউড়ি করলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। ব্রাজিলিয়ান তারকা জানিয়ে রাখলেন, শিগগিরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি ।

বোমা ফাটানো খবরটা দিয়েছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’। মাদ্রিদ ভিত্তিক পত্রিকাটির খবর ছিল, মেসি আর বার্সেলোনায় থাকতে চাইছেন না, ২০১৮ সাল পর্যন্ত থাকা চুক্তিটা শেষ করেই ন্যু ক্যাম্প ছেড়ে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। তার চুক্তি নবায়নের প্রশ্নটা তাই তখন থেকেই ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। এও শোনা গিয়েছিল পাঁচবারের ব্যালন ডি’অরের নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার সিটি। দিন দুয়েক আগে বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ অবশ্য নতুন চুক্তির বিষয়ে জানিয়েছেন, আলোচনা শুরু না হলেও তার বিশ্বাস শিগগিরই সমঝোতায় পৌঁছাতে পারবেন তারা। একই সুর নেইমারের কণ্ঠেও। বড়দিনের ছুটি কাটাতে ২৪ বছর বয়সী তারকা এখন জন্মভূমি ব্রাজিলে। সেখানেই তিনি সাংবাদিকদের কাছে মেসির চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আশা করছি মেসি আমাদের সঙ্গে থাকবে। আমার মনে হয় শিগগিরই সে নতুন চুক্তি করবে।’

চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না নেইমারের। লা লিগার ১৩ ম্যাচে গোল করেছেন মাত্র ৪টি, যদিও সতীর্থদের দিয়ে ঠিকই করিয়েছেন ৬ গোল। তাই পারফরম্যান্স নিয়ে খুব একটা ভাবছেন না তিনি, ‘এখন পর্যন্ত মৌসুমটা যেভাবে পার করেছি, তাতে আমি খুশি। আর সেটা মাত্র কয়েকটা গোল করার পরও।’ সঙ্গে যোগ করলেন, ‘(গোল) এমনিতেই এসে যাবে। আমি খুশি সতীর্থদের দিয়ে গোল করাতে পেরে, আর এভাবেই দলকে সাহায্য করে যেতে চাই।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী