মেসিকে তুলনায় আপত্তি এনরিকের

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ২২:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২২:২৯

লিওনেল মেসি ব্যালন ডি’অর জয়ের হিসাবে অন্য ফুটবল গ্রেটদের সঙ্গে আর্জেন্টাইন তারকার তুলনাকে ভিত্তিহীন মনে করেন বার্সেলোনার কোচ।

বার্সেলোনা তারকা পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। যেটা আর কেউই করতে পারেননি। আর এই ‘স্বর্ণবল’ অর্জন বিবেচনায় অনেকে মেসিকে অন্য সব গ্রেটদের সঙ্গে তুলনার চেষ্টা করেন। কিন্তু শুধুমাত্র বর্ষসেরার পুরস্কার দিয়ে আগের শতাব্দীর সেরাদের সঙ্গে তুলনায় আপত্তি জানালেন এনরিকে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, বর্তমান ফুটবলে মেসির অর্জনকে স্পর্শ করতে পারবে না আর কেউ।

সর্বকালের ব্যালন ডি’অর জয়ের তালিকায় আর্জেন্টাইন অধিনায়কের ঘাঁড়ে নিশ্বাস ফেলছেন রোনালদো। মেসির পাঁচটি, আর পর্তুগিজ তারকার চারটি। তাদের পরে আছেন তিনটি করে ব্যালন ডি’অর জেতা গ্রেট তিন ফুটবলার- মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন।

কিন্তু শুধুমাত্র পুরস্কার মেসিকে অন্যদের চেয়ে আলাদা করে দিয়েছে মানতে নারাজ এনরিকে, ‘মেসি যে পজিশনে চায়, খেলতে পারে। সে এক কথায় আলাদা। অদ্ভুত যে তারা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে তাকে তুলনা করছে। বর্তমান কোনও খেলোয়াড়কে অশ্রদ্ধা করে বলছি না। সে অতুলনীয়।’

বার্সা কোচ যোগ করেন, ‘অনেক বছর আগের খেলোয়াড়দের সঙ্গে মেসির তুলনা করা যাবে না। কারণ এখনকার ফুটবল আরও এগিয়ে গেছে। আজকাল পেশাদার ফুটবলাররা অনেক বেশি প্রস্তুত হওয়ার সময় পায়। তারা শারীরিকভাবেও শক্তিশালী। আর দক্ষতার দিক থেকেও। এখন কোচরাও আগের চেয়ে অনেক ভালো, খেলোয়াড়দের অনেক বেশি তথ্য দিতে পারে।’ এমন সব কঠিন চ্যালেঞ্জের মধ্যে মেসি যা করছে সেটি অনন্য মনে করেন এনরিকে, ‘এই যুগে এসে একজন খেলোয়াড়ের এমন পারফরম্যান্স! তার মতো কখনও আর কেউ হতে পারবে না।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের