বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪

বাংলাদেশ মহিলা ফুটবল দল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম খেলায় বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের এটি তৃতীয় আসর। পাকিস্তানে ২০১৪ সালে অনুষ্ঠিত গত আসরে প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৬-১ গোলে। মাইনু মার্মা, সাবিনা খাতুন ও মুনমুন আকতার একটি করে ও কৃষ্ণা রাণী সরকার একাই তিনটি গোল করেছিলেন। 

বর্তমানে আমেরিকান মহিলা কোচ কেলি লিন্ডসের অধীনে উন্নতি করেছে আফগানিস্তান। কারণ এর আগের দুটি আসরে তারা ভারতের বিপক্ষে ১১-০ ও ১২-০ গোলে হেরেছিল, এবার এই ব্যবধান নিয়ে এসেছে পাঁচে। মঙ্গলবার গ্রুপের প্রথম ম্যাচে আয়োজক ভারত ৫-১ গোলে হারিয়ে দেয় আফগানিস্তানকে। তাই আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে পৌঁছে দেবে সেমিফাইনালে।   

বছরের শেষ দিনে শনিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। 

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী