মেসিকে হারিয়ে রোনালদোর আরেকটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৬, ২০:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:০৭

পুরস্কার জেতার পর ভিডিও বার্তায় রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন দিন কয়েক আগে। দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদার ট্রফি জেতার পর ক্রিস্তিয়ানো রোনালদো পেলেন আরেকটি সম্মাননা। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে এবার জিতলেন গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মঞ্চে উঠে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করলেন রোনালদোর নাম। যদিও বড়দিনের ছুটিতে থাকা পর্তুগিজ যুবরাজ যোগ দিতে পারেননি অনুষ্ঠানে। পুরস্কার ঘোষণা হওয়ার আগেই অবশ্য তিনি অনুভূতি ভাগাভাগি করেছিলেন এক ভিডিও বার্তায়। যেখানে রিয়াল মাদ্রিদ উইঙ্গার বলেছেন, ‘সম্ভবত এখন পর্যন্ত এটা আমার ক্যারিয়ারের সেরা বছর। যে সব লোকের এখনও সন্দেহ আছে আমার কিংবা রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের ওপর, তাদের জন্য এই প্রমাণটা রইল।’

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ হয়েছে গ্লোব সকারের বর্ষসেরা সেরা ক্লাব। আর তার জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস হয়েছে বর্ষসেরা কোচ। গালফনিউজ

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী