কোনও একদিন ফ্ল্যামেঙ্গোতে খেলতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৪

নেইমার নিজের সাবেক ক্লাব সান্তোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্ল্যামেঙ্গো। আর রিও ডি জেনেইরোর সেই ক্লাবেই কোনও একদিন খেলতে চান নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এ আগ্রহ কারও কারও মনে ক্ষোভ তৈরি করেছে।

ক্যারিয়ারের শেষবেলায় এসে স্বদেশী ক্লাবে খেলার ইচ্ছা পুরানো নয়। নেইমারও তেমনটাই চান। কিন্তু ছেলেবেলার ক্লাব সান্তোস ছেড়ে ফ্ল্যামেঙ্গোতে কেন! এর উত্তর মেলেনি নেইমারের কাছে। এক চ্যারিটি ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যদি সম্ভব হয় আমি কোনও একদিন ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলতে চাই। এটা আমার জন্য অনেক সম্মানের হবে। ওখানে (মারাকানা) আমি যদি সারাদিন খেলতে পারতাম। এই ক্লাবের জন্য আমি খেলতে চাই।’

সান্তোসের ব্যাপারে কোনও কথাই বলেননি নেইমার। কারণ গত তিনটি বছর ধরে সাও পাওলোর ক্লাবের সঙ্গে তার তিক্ত সম্পর্ক চলছে। অথচ ২০১৩ সালে বার্সেলোনায় চুক্তির আগে সান্তোসে এক দশক খেলেছেন নেইমার। দুই শতাধিক ম্যাচ খেলেছেন প্রথম দলের সঙ্গে এবং গোল করেছেন ১৩৬টি। পেলের পর সান্তোসকে প্রথমবার কোপা লিবার্তাদোরেস (২০১১) শিরোপাও জেতান নেইমার। কিন্তু ন্যু ক্যাম্পে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে মধুর সম্পর্ক আর নেই। চুক্তিভঙ্গের অভিযোগে ফিফার কাছে নেইমারকে ছয় মাস নিষিদ্ধের প্রস্তাব করে সাও পাওলোর ক্লাবটি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের