হামেস রদ্রিগেস রিয়ালেই থাকছেন

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ২০:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ২১:২৩

হামেস রদ্রিগেস সান্তিয়াগো বার্নাব্যু থেকে কলম্বিয়ান তারকাকে কিনতে বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে গত কয়েক মাসে। কিন্তু তার বাবা দৃঢ়কণ্ঠে জানালেন, শিগগিরেই ক্লাব ছাড়বেন না রিয়াল মাদ্রিদের প্লেমেকার।

হামেস রদ্রিগেস ইদানিং রিয়ালের হয়ে খেলার খুব বেশি সুযোগ পাচ্ছেন না। এ মৌসুমে তার শোচনীয় অবস্থা। মাত্র ৮টি লিগ ম্যাচে খেলেছেন, যার মাত্র চারটিতে একাদশে ছিলেন।

তার এমমন অবস্থা দেখে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ দেখায়। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে সেই কথা।

কিন্তু হামেসের এজেন্ট হোর্হে মেন্দেস কয়েকদিন আগে জানান রিয়াল থেকে শিগগিরই যাবেন না তিনি। এবার তার বাবা উইলসন একই কথা বলছেন। কলম্বিয়ান মিডিয়াকে উইলসন রদ্রিগেস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কাছে সে অঙ্গীকারবদ্ধ। একটি চুক্তিও আছে। সে ওখানেই থাকছে।’

২০১৪ সালের জুলাইয়ে মোনাকো থেকে ৮ কোটি ইউরোতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দেন হামেস। এরপর ৯৪ ম্যাচ খেলে করেন ২৭ গোল। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি