ব্যালন ডি’অর জেতার পরও পর্তুগিজ যুবরাজকে অনেকে সেরার আসনের বসাতে চান না। রোনালদোকে তো এই সব বিষয় শুনতে হয়ই, এমনকি তার ছেলের কাছেও অনেকে বলাবলি করে ‘তোমার বাবার চেয়েও ভালো খেলোয়াড় আছে একজন’।
২০১৬ সালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে। আর তা করবেই বা না কেন! বর্ষসেরা খেলোয়াড়ের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন তো ক্রিস্তিয়ানো রোনালদোই। যদিও এই স্বীকৃতির পরও পর্তুগিজ যুবরাজকে অনেকে সেরার আসনের বসাতে চান না। রোনালদোকে তো এই সব বিষয় শুনতে হয়ই, এমনকি তার ছেলের কাছেও অনেকে বলাবলি করে ‘তোমার বাবার চেয়েও ভালো খেলোয়াড় আছে একজন’।
ছেলেকে এই সব কথা শুনতে হলেও রোনালদো অবশ্য মোটেও চিন্তিত নন। মিশরিয়ান চ্যানেল ‘অন টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ছেলের প্রতি তার অগাধ বিশ্বাসের কথাই শুনিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা, “অনেক মানুষই আছে, যারা তাকে বলে ‘তোমার বাবার চেয়েও ভালো একজন খেলোয়াড় আছে’, যদিও সে ভালো করেই জানে পরিস্থিতিটা কিভাবে সামলাতে হয়। ও ভীষণ বুদ্ধিমান, আমার মতো।”
ফুটবল আকাশে উজ্জ্বল তারা হয়ে আলো ছড়াচ্ছেন তিনি, ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রকেও নিজের পথে হাঁটাতে চান কিনা, এমন প্রশ্নে বাবা রোনালদো বললেন, ‘অবশ্যই আমি খুশি হবো সে ফুটবলার হলে। আমি জানি বিষয়টা কতটা চ্যালেঞ্জের ও কঠিন। যদিও নিজের ইচ্ছা অনুযায়ী ও যা করতে চায়, আমি সেটাকেই সমর্থন দেব। কোনও রকম চাপ দিতে চাই না ওর ওপর।’ মার্কা
/কেআর/







